খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

খাগড়াছড়ি স্বাস্থ্য বিভাগে অক্সিজেন কনসেনট্রেট ডিভাইস হস্তান্তর পার্বত্য জেলা পরিষদের

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০, ১১:১৯ অপরাহ্ণ
খাগড়াছড়ি স্বাস্থ্য বিভাগে অক্সিজেন কনসেনট্রেট ডিভাইস হস্তান্তর পার্বত্য জেলা পরিষদের

খাগড়াছড়ি প্রতিনিধি : করোনা ভাইরাস সংক্রমণের মহামারীর এ সময়ে সবচেয়ে বেশী জরুরী অক্সিজেন সরবরাহ। দেশের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকগুলোতে সেবা দেয়া সম্ভব হচ্ছে না অক্সিজেনের অভাবে। তবে এখনও পর্যন্ত ভাল অবস্থানে রয়েছে পাহাড়ী জেলা খাগড়াছড়ির চিকিৎসা ব্যবস্থা ও প্রয়োজনীয় সরঞ্জামের যোগান। আর এর পেছনে সবচেয়ে বেশী কাজ করে যাচ্ছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী।

খাগড়াছড়ি জেলায় করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার অনেক আগ থেকেই চিকিৎসা ব্যবস্থায় সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষে নজর রেখে যাচ্ছেন নিয়মিত।

চিকিৎসক ও সংশ্লিষ্টদের নিরাপত্তার জন্য ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম বা পিপিই, বিভিন্ন সরকারি বেসরকারি দফতর ও জনগুরুত্বপূর্ণ স্থানে জীবাণুনাশক বুথ স্থাপন ও হাসপাতাল গুলোতে প্রয়োজনীয় সরঞ্জাম দিয়ে যাচ্ছেন।

এরই ধারাবাহিকতায় এ বার খাগড়াছড়ি জেলা স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তর করলেন অক্সিজেন কনসেনট্রেট মেশিন।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে খাগড়াছড়ি সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশের কাছে এ মেশিনটি হস্তান্তর করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।

এতে করে খাগড়াছড়ি জেলা অক্সিজেন সরবরাহে একধাপ এগিয়ে গেল।

এ ছাড়া পার্বত্য জেলা পরিষদের সদস্য মংসুইপ্রু চৌধুরী অপুর দেয়া ২০ টি অক্সিজেন সিলিন্ডার ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরার দেয়া অক্সিজেন সিলিন্ডার আশার আলো দেখাচ্ছে চিকিৎসা সেবা ব্যবস্থায়।

খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ জানান, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অক্সিজেন কনসেনট্রেটের যে মেশিনটি দিয়েছেন সেটি সময়পোযুগী একটি সরঞ্জাম। করোনা ভাইরাসে আক্রান্ত কঠিন রোগীদের অধিকাংশের বেলায় অক্সিজেন জরুরী একটি উপকরণ। খাগড়াছড়ি জেলায় আপাতত কঠিন কোন রোগী না থাকলেও পূর্বপ্রস্তুতি হিসেবে পার্বত্য জেলা পরিষদ ও উন্নয়ন বোর্ড যেভাবে এগিয়ে এসেছে সেটি ইতিবাচক দিক।

অক্সিজেন কনসেনট্রেট মেশিন রিফিল সম্পর্কে তিনি আরও বলেন, এ মেশিন পরিবেশ থেকে অক্সিজেন তৈরী করতে সক্ষম। এতে করে রিফিল করার ঝুঁকি যেমন নেই তেমনি ভাবে প্রকৃতি থেকে এটি প্রতি মিনিটে ৮ লিটার করে অক্সিজেন যোগান দিবে।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী বলেন, চিকিৎসা ব্যবস্থায় পার্বত্য জেলা পরিষদ সাধ্যমত সরঞ্জাম ও লোকবল দেয়ার চেষ্টা করে যাচ্ছে। সীমিত সম্পদ দিয়ে খাগড়াছড়ির স্বাস্থ্য বিভাগ করোনার মতো মহামারীতে কাজ করে যাচ্ছে। সামনের দিনেও চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

২৪ ঘণ্টা/এম আর/প্রদীপ

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…