খাগড়াছড়িতে ৫০০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের মানবিক সহায়তা প্রদান

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২০, ৩:১৪ বিকাল
খাগড়াছড়িতে ৫০০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের মানবিক সহায়তা প্রদান

খাগড়াছড়ি প্রতিনিধি:::বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্থত পরিবারের মাঝে বাংলাদেশে রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তর থেকে প্রেরিত ফুড প্যাকেজ বিতরণ হয়েছে খাগড়াছড়িতে।

সোমবার (৫ মে) সকালে খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিট অফিস সংলগ্ন হাইস্কুল মাঠে এই ফুড প্যাকেজ বিতরণ করা হয়েছে।

কার্যনির্বাহী সদস্য মো. জসীম উদ্দিন, ক্যজরী মারমা, ধীমান খীসা, মো. শহীদুল ইসলাম, রোকেয়া বেগম এবং ইউনিট লেভেল অফিসার আব্দুল গনি মজুমদার।

খাগড়াছড়ি জেলা সদরসহ জেলার আরও ৮টি উপজেলায় সোসাইটি থেকে প্রেরিত ফুড প্যাকেজ বিতরণ সম্পন্ন করেছে খাগাড়ছড়ি রেড ক্রিসেন্ট ইউনিট। খাগাড়ছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের অধীনে যুব রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকদের মাধ্যমে সামাজিক দূরুত্ব নিশ্চিত করে এই বিতরণ করা হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তর সারাদেশে ৭৫ হাজার পরিবারকে খাদ্য সহায়তা হিসেবে ফুড প্যাকেজ বিতরণ করেছে। সেই লক্ষ্যেই খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের মাধ্যমে ৫০০ প্যাকেট ফুড প্যাকেজ বিতরণ সম্পন্ন করা হয়েছে।

২৪ ঘণ্টা/এম আর/প্রদীপ

Feb2
Feb2