লামায় জীপ গাড়ির ধাক্কায় হতাহত ৩

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২১ অক্টোবর, ২০১৯, ৭:৫১ রাত
লামায় জীপ গাড়ির ধাক্কায় হতাহত ৩

ফাইল ছবি

বান্দরবানের লামা উপজেলায় একটি যাত্রীবাহি জীপ গাড়ির ধাক্কায় মো. জোবায়ের (২৮) নামের এক মোটর সাইকেল যাত্রীর নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ২ জন।

উপজেলার সরই ইউনিয়নের ক্যায়াজু পাড়া বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জোবায়ের চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের গৌড়স্থান এলাকার সিকদার পাড়ার বাসিন্দা মৃত মন্নাফের ছেলে।

সূত্র জানায়, জোবায়েরসহ জমির হোসেন ও দেলোয়ার হোসেন একটি মোটর সাইকেল যোগে রবিবার দিনগত রাত সাড়ে ৮টার দিকে সরই ইউনিয়নের ক্যায়াজুপাড়া থেকে আমতলী এলাকায় যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে ছেড়ে আসা একটি বেপরোয়ার জীপ গাড়ি মোটর সাইকেলকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলে মোটর সাইকেল যাত্রী জোবায়ের নিহত হন এবং অপর দুই জন গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে কাছাকাছি পদুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনার পর জীপ চালক ও সহকারী পালিয়ে যায়। পরে ঘাতক জীপ গাড়িকে আটক করে পুলিশ।

জীপ গাড়ির ধাক্কায় একজন নিহত ও দুই জন আহত হওয়ার সত্যতা নিশ্চিত করে ক্যায়াজু পাড়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ কাসেম আলী বিশ্বাস বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Feb2
Feb2