হাটহাজারীতে মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব অনুষ্ঠিত হবে
হাটহাজারী প্রতিনিধি : আসন্ন ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উৎযাপন উপলক্ষে শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ -বাংলাদেশ, হাটহাজারী উপজেলা কমিটির এক কার্যকরী সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১জুলাই) হাটহাজারী বাজারস্থ শ্রী শ্রী সীতাকালী মায়ের কেন্দ্রীয় মন্দিরে পরিষদের সভাপতি লিটন কান্তি মহাজনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সাধারণ সম্পাদক সাংবাদিক বাবলু দাশের উপস্থাপনায় করোনা ভাইরাসের এই ক্রান্তিলগ্নে আসন্ন ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসবের বিষয়ে আলোকপাত করে উপস্থিত সকলের মতামতের আহবান জানান।সভাটি সম্পূর্ণ সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধী মেনে পরিচালনা করা হয়।
বক্তব্যে উপস্থিত কর্মকর্তা ও সদস্যবৃন্দরা বলেন,এবার আসন্ন জন্মাষ্টমী উৎসব শুধু ধর্মীয় বিধি মোতাবেক মাঙ্গলিক পূজা-অর্চনার মধ্যে উদযাপনের মাধ্যমে অনুষ্টিত হবে। তবে জন্মাষ্টমী উৎসব উদযাপনের খরচের অর্থ দিয়ে উৎসবের পরিবর্তে মানবতার সেবায় বর্তমান সময়ে হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।
এসময় বক্তব্য রাখেন,সিনিয়র সহ-সভাপতি ডাঃ অসীম দাশগুপ্ত,আশীষ দে,দীপন দাশ,যুগ্ন- সম্পাদক ছোটন দাশ,অর্থ- সম্পাদক মুন্সি বিশ্বজিৎ দে,সাংস্কৃতিক সম্পাদক বিষ্ণু বনিক,সহ- সাংগঠনিক সম্পাদক শ্যাম সুন্দর বৈষ্ণব,নির্বাহী সদস্য সাহস শীল প্রমূখ।
২৪ ঘণ্টা/এম আর


আপনার মতামত লিখুন