আবারও বিয়ে করলেন টাইগার অলরাউন্ডার মোসাদ্দেক
আবারও বিয়ে করলেন টাইগার অলরাউন্ডার মোসাদ্দেক হোসাইন সৈকত। জীবনের প্রথম ইনিংসের অভিজ্ঞতা সুখকর ছিল না, এবার জীবনের দ্বিতীয় ইনিংসের সূচনা করলেন বাংলাদেশ ক্রিকেট দলের তরুণ ক্রিকেটার। দ্বিতীয় স্ত্রীর নাম উম্মে তামান্না। চলমান করোনাভাইরাস সংকটের কারণে ঘরোয়া আয়োজনে গত শুক্রবার (১০ জুলাই) নিজ জেলা ময়মনসিংহে এই বিয়ে সম্পন্ন হয়।
ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এবং নিজের ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে নতুন এই জীবনের জন্য দোয়া চেয়েছেন ২৪ বছর বয়সী এই অলরাউন্ডার। তবে তাঁর দ্বিতীয় স্ত্রীর বিষয়ে বিস্তারিত কিছুই জানা যায়নি। এর আগে ২০১২ সালে আপন খালাতো বোন সামিয়া শারমিনের সঙ্গে জীবনের জুটি বাঁধেন মোসাদ্দেক।
তবে বিয়ের পর থেকেই সৈকতকে তার পরিবার ছেড়ে আলাদা সংসার করতে চাপ দিতে থাকেন শারমিন। একদিকে মায়ের প্রতি শ্রদ্ধা অন্যদিকে স্ত্রীর আলাদা হওয়ার চাপ। এমনকী মায়ের সঙ্গে ঝগড়া ও গায়ে হাত তোলায় একপর্যায়ে স্ত্রীকে তালাক বা ডিভোর্স দেয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেন জাতীয় দলের এ অলরাউন্ডার।
২৪ ঘণ্টা/এম আর


আপনার মতামত লিখুন