খুঁজুন
, ,

রুহিয়া সমন্বিত প্রেস ক্লাবের উদ্যেগে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 20 July, 2020, 5:40 pm
রুহিয়া সমন্বিত প্রেস ক্লাবের উদ্যেগে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলায় করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে রুহিয়া বেদে পল্লীর বাসিন্দাদের মাঝে স্বাস্থ্যসুরক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

২০ জুলাই (মঙ্গলবার) দুপুরে রুহিয়া সমন্বিত প্রেস ক্লাবের পক্ষ থেকে সুখনদী ব্রীজ এলাকায় অস্থায়ী বসবাসরত প্রায় শতাধিক পরিবারের মাঝে ও শ্যামলতলী বাজারে মাস্ক ও সবান বিতরণ করা হয়।

রুহিয়া সমন্বিত প্রেসক্লাবের যুগ্নআহব্বায়ক
আনোয়ার হোসেন, সদস্য মোঃমনসুর আলী,রুবেল ইসলাম, মমিনুল ইসলাম, গৌতম চন্দ্র বর্মন সহ অনেকে বেদে পল্লীর বাসিন্দাদের মাঝে মাস্ক ও সাবান বিতরণ করেন।

এসময় তাদের স্বাস্থ্য বিধি মেনে চলাচল ও সচেতন থাকার আহ্বান জানানো হয়। উল্লেখ্য যে যুগ্নআহ্বায়ক নিজস্ব তহবিল হতে অসহায় বেদেদের মধ্যে নগদ অর্থ প্রদান করেন।

২৪ ঘণ্টা/এম আর/গৌতম

 

Feb2

কাতারকে বিদায় করেও নকআউটের অপেক্ষায় থাকতে হচ্ছে বসনিয়ার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 25 June, 2026, 8:55 am
কাতারকে বিদায় করেও নকআউটের অপেক্ষায় থাকতে হচ্ছে বসনিয়ার

জীবন-মরণ ম্যাচে বুধবার রাতে সিয়াটলের মাঠে যেন বসনিয়া ও হার্জেগোভিনার ফুটবলাররা পণ করেই নেমেছিলেন। কাতারকে ৩-১ গোলে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট তুলে নিয়েছে সের্হেই বারবারেজের শিষ্যরা। তবে জয়ের আনন্দ ছাপিয়ে বসনিয়ার শিবিরে এখন দুশ্চিন্তার মেঘ। গ্রুপের অপর ম্যাচে কানাডার ভাগ্য তাদের চেয়ে গোল ব্যবধানে কিছুটা ভালো হওয়ায়, সরাসরি নকআউটের সুযোগ হাতছাড়া হয়েছে বসনিয়ার। এখন তাদের তাকিয়ে থাকতে হচ্ছে সেরা তৃতীয় দলের তালিকার জটিল হিসাব-নিকাশের দিকে।

ম্যাচের শুরু থেকেই বসনিয়ার আক্রমণে দিশেহারা ছিল কাতারের রক্ষণভাগ। ২৯ মিনিটে কেরিম আলাজবেগোভিচ বক্সের বাইরে থেকে যে বুলেট গতির শটটি নেন, তা ছিল এবারের বিশ্বকাপের অন্যতম সেরা গোল। ঠিক পাঁচ মিনিট পরই আসে দ্বিতীয় গোল। এডিন জেকোর নেওয়া শট কাতারের ডিফেন্ডার সুলতান আল বারাকের পায়ে লেগে দিক পরিবর্তন করে জালের ঠিকানা খুঁজে নেয়। ৩৮ মিনিটে জেকোর আরও একটি জোরালো শট পোস্টে লেগে ফিরে না আসলে ব্যবধান তখনই ৩-০ হতে পারত। তবে বিরতির ঠিক আগে হাসান আল হাইদোসের গোলে এক গোল শোধ দিয়ে ম্যাচে ফেরার লড়াইয়ে টিকে থাকে কাতার।

বিরতির পর খেলার কৌশল কিছুটা বদলে ফেলে বসনিয়া। আক্রমণে ধার কমানোর চেয়ে তারা রক্ষণ সামলানোতে বেশি মনোযোগ দেয়। সমতায় ফেরার জন্য কাতার মরিয়া হয়ে উঠলেও বসনিয়ার জমাট রক্ষণ ভাঙতে পারেনি। উল্টো ৮১ মিনিটে আর্মিন মাহমিচ দারুণ এক গোল করে কাতারের কফিনে শেষ পেরেক ঠুকে দেন। ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়লেও, গোল পার্থক্যের গোলকধাঁধায় পড়ে গ্রুপ রানার্স-আপ হওয়ার সুযোগ হাতছাড়া করে বসনিয়া।

গ্রুপ পর্বে ৩ ম্যাচে ৪ পয়েন্ট পাওয়া বসনিয়া এখন ১২টি গ্রুপের সেরা ৮টি তৃতীয় দলের তালিকায় জায়গা পাওয়ার অপেক্ষায়। টুর্নামেন্টের এই পর্যায়ে সুইজারল্যান্ডের কাছে বড় ব্যবধানের পরাজয়টিই এখন তাদের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে, কোনো জয় ছাড়াই ১ পয়েন্ট নিয়ে এবারের আসর থেকে বিদায় নিল ২০২২ বিশ্বকাপের আয়োজক কাতার।

গ্রুপ চ্যাম্পিয়ন সুইজারল্যান্ড, প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউটে কানাডা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 25 June, 2026, 8:42 am
গ্রুপ চ্যাম্পিয়ন সুইজারল্যান্ড, প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউটে কানাডা

বিশ্বকাপে গ্রুপপর্বের শেষ ম্যাচে সুইজারল্যান্ডের কাছে ২-১ গোলে হেরেছে স্বাগতিক কানাডা। এই জয়ে শীর্ষে থেকেই শেষ ৩২–এ পা রাখলো সুইসরা। অন্যদিকে, ম্যাচ হারলেও প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউটে জায়গা করে নিয়েছে কানাডা।

গ্রুপ রানার্সআপ শেষ ৩২–এ জায়গা করে নিয়েছে কানাডা। এতে নকআউট পর্বে নিজেদের মাঠে খেলার যে বাড়তি সুবিধা পাওয়ার আশা ছিল, সেটি আর পাচ্ছেন না বিশ্বকাপের আয়োজকরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে কানাডা। স্বাগতিক দর্শকদের সমর্থনে কানাডাই প্রথমার্ধে বেশি সুযোগ তৈরি করেছিল, তবে ফিনিশিংয়ের অভাবে গোল পায়নি তারা। সুইজারল্যান্ডও পাল্টা জবাব দিলেও কানাডার রক্ষণভাগ ও গোলরক্ষকের দক্ষতায় প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য সমতায়।

দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ৬০ সেকেন্ডের কম সময়ের মধ্যে রুবেন ভারগাসের দারুণ গোলে লিড নেয় সুইজারল্যান্ড। এই গোলটি যেন ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। এরপর ৫৭ মিনিটে ইয়োহান মানজাম্বির গোলে সুইজারল্যান্ড ব্যবধান দ্বিগুণ করে ২-০ তে পৌঁছে যায়।

ম্যাচ থেকে ছিটকে না গিয়ে কানাডা লড়াই চালিয়ে যায়। শেষ দিকে ৭৬ মিনিটে নাথান সালিবার পাস থেকে প্রমিজ ডেভিড গোল করে ব্যবধান কমান। কিন্তু সমতায় ফেরার মতো আর কোনো সুযোগ তৈরি করতে পারেনি কানাডা। শেষ পর্যন্ত সুইজারল্যান্ডের জয় নিশ্চিত হয়।

এই জয়ের ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে পা রাখল সুইজারল্যান্ড। দুর্দান্ত লড়াই করেও শেষ পর্যন্ত হেরে যাওয়ায় স্বাগতিক কানাডাকে রানার্সআপ হয়েই নকআউট পর্ব শুরু করতে হবে। গ্রুপসেরা হওয়ার ফলে নকআউট পর্বে সুইসরা কিছুটা সুবিধাজনক অবস্থানে থেকেই যাত্রা শুরু করবে।

কঙ্গোকে হারিয়ে নকআউট পর্বে কলম্বিয়া

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 24 June, 2026, 10:55 am
কঙ্গোকে হারিয়ে নকআউট পর্বে কলম্বিয়া

ফিফা বিশ্বকাপে গ্রুপ পর্বে টানা দ্বিতীয় জয়ে প্রথম দল হিসেবে ‘কে’ গ্রুপ থেকে নকআউট পর্ব নিশ্চিত করল লাতিন আমেরিকার দল কলম্বিয়া। মেক্সিকোর গুয়াদালাহারা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোকে (ডিআর কঙ্গো) ১-০ ব্যবধানে হারিয়েছে তারা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজায় কলম্বিয়া। তবে প্রথমার্ধে কঙ্গোর জমাট রক্ষণ ও গোলরক্ষক লিওনেল এমপাসির দুর্দান্ত কিছু সেভের কারণে ডেডলক ভাঙতে পারেনি তারা। উল্টো অফসাইডের কারণে ম্যাচের ৮ম মিনিটে দানিয়েল মুনিয়োজের একটি গোল বাতিল হয়।

প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধেও যখন গোল আসছিল না, ঠিক তখনই ম্যাচের ৭৬তম মিনিটে ডেডলক ভাঙেন দানিয়েল মুনিয়োজ। ডান প্রান্ত থেকে কলম্বিয়ার আক্রমণভাগের চমৎকার এক বিল্ড-আপে রক্ষণভাগ চিরে বক্সের ভেতর মাপা ক্রস বাড়িয়েছিলেন সতীর্থ উইঙ্গার। কঙ্গোর ডিফেন্ডারদের বোকা বানিয়ে পোস্টের খুব কাছ থেকে প্রথম স্পর্শেই দারুণ ফিনিশিংয়ে বল জালে জড়ান এই ডিফেন্ডার। উল্লাসে ফেটে পড়ে গুয়াদালাহারার গ্যালারি।

ম্যাচের ৮০ মিনিটে লুইস দিয়াজের আরও একটি দর্শনীয় গোল অফসাইডের ফাঁদে পড়ে। এরপর আর কোনো গোল হয়নি। ফলে ১-০ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে কলম্বিয়া।

এই জয়ের ফলে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘কে’ এর টেবিলের শীর্ষে অবস্থান করছে কলম্বিয়া এবং তাদের শেষ ৩২-এর টিকিট নিশ্চিত। অন্যদিকে প্রথম ম্যাচে পর্তুগালের সঙ্গে ড্র করা কঙ্গো ১ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে রইল। আর দুই নম্বরে আছে পর্তুগাল। তাদের সংগ্রহ ৪ পয়েন্ট। অন্যদিকে তলানিতে অবস্থান উজবেকিস্তানের।