খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

লোহাগাড়ায় শোকদিবসে আ’লীগের খতমে কোরআন, মিলাদ ও শ্রদ্ধাঞ্জলী অপর্ণ

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২০, ১১:৩৬ অপরাহ্ণ
লোহাগাড়ায় শোকদিবসে আ’লীগের খতমে কোরআন, মিলাদ ও শ্রদ্ধাঞ্জলী অপর্ণ

লোহাগাড়া(চট্টগ্রাম)প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় নানা কর্মসুচী আয়োজনের মাধ্যমে জাতির জনকের ৪৫তম শোক দিবস পালন করেছে উপজেলা আওয়ামী লীগ।

এ উপলক্ষে ১৫ আগষ্ট (শনিবার) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে দলীয় নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধাঞ্জলী অপর্ণ করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি খোরশেদ আলম চৌধুরী।

সকাল ১১ টায় উপজেলা পরিষদ জামে মসজিদে ৫শ’ দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে খতমে কুরআন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি খোরশেদ আলম চৌধুরী।

বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের খতীব হাফেজ ক্বারী মাওলানা আব্দুল গফুর।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাশেম মিয়া, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান মিন্টু, মুজিবুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ মুক্তিযোদ্ধা হাজ্বী মাহমুদুল হক, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক আবু ইউসুফ, কার্যনির্বাহী সদস্য মামুন-উর রশীদ চৌধুরী, নুরুল আবছার, সলিল কান্তি বড়ুয়া, হারুনুর রশিদ রাসু, নুরুল হক, লোহাগাড়া সদর ইউনিয়ন সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক হেফাজত উল্লাহ, বড়হাতিয়া ইউনিয়ন সভাপতি সাজেদুর রহমান চৌধুরী দুলাল, আধুনগর ইউনিয়ন সাধারণ সম্পাদক আলী আহমদ, পদুয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক আবচার আহমদ, মিরান হোসেন মিজান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আবছার উদ্দিন, ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক তৌহিদুল হাসান, শ্রমিকলীগের দপ্তর সম্পাদক মো : হোসেন মাসুম, আওয়ামী লীগ নেতা আক্তার কামাল পারভেজ, কাজী রায়হান, ফজলুল কাদের, নাজিম উদ্দিন, ফয়েজ আহমদ ও লাবলু প্রমুখ।

এদিকে, দুপুর ১টায় কলাউজান ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে কলাউজান হরিনাবিল এলাকায় শোকদিবসের আলোচনা সভা, খতমে কুরআন, দোয়া মাহফিল ও কাঙ্গালীভোজের আয়োজন করা হয়।

কলাউজান ইউনিয়ন সভাপতি গাজী ইছহাক মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি খোরশেদ আলম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাশেম মিয়া ও সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান মিন্টু।

এতে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মিরান হোসেন মিজান, জাহাঙ্গীর আমিন, ডা: আশুতোষ নাথ, আব্দুল কুদ্দুছ সিকদার, ডা : মধুসূদন চক্রবর্ত্তী, মুক্তিযোদ্ধা পুলিন দে, মো: শফিক আহমদ সওদাগর, আজিজুর রহমান সওদাগর, মো : রিপন, গোলাম আজম শুক্কুর, সাইফুল আলম, এস্তফাজ ফকির, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহমুদুল হক, সাধারণ সম্পাদক প্রীতি কুসুম বড়ুয়া, কৃষক লীগ নেতা বদিউল আলম ও গোলাম কাদের প্রমুখ।

২৪ ঘণ্টা/এম আর/আজাদ

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…