খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

লোহাগাড়ায় নৌকার গণজোয়ার সৃষ্টি হয়েছে : গণসংযোগকালে আমিন

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর, ২০২০, ৭:৪৫ অপরাহ্ণ
লোহাগাড়ায় নৌকার গণজোয়ার সৃষ্টি হয়েছে : গণসংযোগকালে আমিন

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক জননেতা আমিনুল ইসলাম আমিন বলেছেন, আসন্ন লোহাগাড়ার তিন ইউনিয়ন পরিষদের নির্বাচনে নৌকার পক্ষে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে।

তিনি আরো বলেন, দেশের মানুষ এখন শেখ হাসিনার প্রতি আস্থা ও বিশ্বাস রেখেছে । দেশের মানুষ আওয়ামী লীগকে ভালোবাসে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার প্রতীক নৌকায় ভোট প্রদান করতে এলাকাবাসীর প্রতি আহবান জানান তিনি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় স্থানীয় দরবেশ হাটে লোহাগাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরীর সমর্থনে আয়োজিত বিশাল নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

লোহাগাড়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক গোলাম ফারুক ডলার, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, নৌকার প্রার্থী আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী, সাধারণ সম্পাদক সালাহ উদ্দীন হিরু, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী, দপ্তর সম্পাদক তৈয়বুল হক বেদার, উপ-দপ্তর সম্পাদক এমএস মামুন, উপজেলা আওয়ামী লীগের সদস্য মামুন-অর রশীদ চৌধুরী, এইচ এম গনি সম্রাট, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক মিয়া মুহাম্মদ শাহজাহান, বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ সাতকানিয়া শাখার সভাপতি এরফানুল করিম চৌধুরী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ফজলে এলাহী আরজু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আবছার উদ্দিন, বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ লোহাগাড়া শাখার সভাপতি মিজানুর রহমান মিজান, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রিহান পারভেজ চৌধুরী, জেলা আপ্যায়ন সম্পাদক রানা বড়ুয়া ও তারেকুল ইসলাম ইমন প্রমুখ।
একইদিন সকাল ১০টাকা থেকে বিকেল ৫টা পর্যন্ত তিনি আমিরবাদ ইউনিয়নের নৌকার মনোনীত প্রার্থী এস এম ইউনুচের সমর্থনে আমিরবাদের পুরাতন বিওসি, সুখছড়ি মৌলভী পাড়া, কালী বাড়ী এলাকা, কামারদিঘীর পাড় ও রাবার ড্যাম এলাকায় নৌকার পক্ষে দিনব্যাপী ব্যাপক গণসংযোগ করেন এবং পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

এ সময় তিনি আমিরাবাদের অসমাপ্ত উন্নয়ন ও এলাকার ব্যাপক উন্নয়নের স্বার্থে আগামী ২০ অক্টোবর শেখ হাসিনার প্রতীক নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য এলাকাবাসীর প্রতি আহবান জানান।

এদিকে, গত ১২ অক্টোবর আধুনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদ প্রার্থী নুরুল কবিরের সমর্থনে আধুনগরের মছদিয়া, পাল পাড়া, ক্যামেলিয়া পাড়া, চেঁদিপুনি বড়ুয়া পাড়া, হরিণা ও আধুনগর বাজার এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। একইদিন সন্ধ্যা ৭টায় আধুনগর বাজারে এক বিশাল পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। এতে জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

উল্লেখ্য, আগামী ২০ অক্টোবর আমিরাবাদ, আধুনগর এবং লোহাগাড়া সদর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

২৪ ঘণ্টা/রিহাম/আজাদ

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…