রাউজান থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন পরিদর্শক আব্দুল্লাহ আল হারুন।
গত (১৭ আগস্ট) সোমবার পরিদর্শক আব্দুল্লাহ আল হারুন রাউজান থানায় ওসি হিসেবে বিদায়ী ওসি কেফায়েত উল্লাহর স্থলাভিসিক্ত হন।
নতুন ওসি আব্দুল্লাহ আল হারুন ইতিপূর্বে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পতেঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি চট্টগ্রামের কুতুবদিয়ার সন্তান।
২৪ ঘণ্টা/এম আর/আজাদ


আপনার মতামত লিখুন