কাল শেখ আনছার আলী শাহ (রহ.)’র ওরশ
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : আধ্যাত্মিক সাধক, কুতুবুল আকতাব পীরে কামেল হযরত মৌলানা শেখ আনছার আলী শাহ (রহ.)’র ৭৭তম বার্ষিক ওরশ মোবারক আগামিকাল রবিবার উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের বড়ঠাকুর পাড়াস্থ দরবারে আনসারিয়ায় নানা কমূসূচির মধ্যদিয়ে অনুষ্ঠিত হবে।
এসব কর্মসূচির মধ্য রয়েছে খতমে কোরান, খতমে গাউসিয়া, খতমে খাজেগান, মিলাদ মাহফিল, দরুদে হাজারী শরীফ, আখেরী মোনাজাত ও তবারুক বিতরণ।
উক্ত ওরশ মোবারকে সকলের উপস্থিতি কামনা করেছেন দরবারে আনসারিয়ার সাজ্জাদানশীল শাহাজাদা এডভোকেট এম.আনোয়ার চৌধুরী।
এ উপলক্ষে এক প্রস্তুতি সভা সাজ্জাদানশীল এম. আনোয়ার চৌধুরীর সভাপতিত্বে ও ওরশ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শফিউল আলমের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন মাওলানা তাজুল ইসলাম, জাহেদুল আলম, ব্যবসায়ি মোহাম্মদ রফিক, মোহাম্মদ হারুনুর রশিদ, ব্যবসায়ি মাহাবুবুল আলম, ইউপি সদস্য মোহাম্মদ ইলিয়াছ, আবু তাহের, নুরুল আমিন, ইমাম শরীফ, জমির ইসলাম, মোহাম্মদ খালেদ, ইসমাইল হোসেন, নুরুল ইসলাম, আজগর আলী, মাওলানা সৈয়দ কামাল, আবদুল কাদের, শওতক হোসেন, এমদাদ হোসেন, ইমাম শরীফ, এমদাদ হোসেনসহ অনেকে।


আপনার মতামত লিখুন