লোহাগাড়ায় ইয়াবাসহ আটক মাদক কারবারী কারাগারে
লোহাগাড়া প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় দেলোয়ার হোসেন (১৯) নামের এক মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ৫০০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
৯ সেপ্টেম্বর (বুধবার) দুপুরে আটক মাদক কারবারীকে চট্টগ্রাম আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে । এর আগেরদিন মঙ্গলবার রাত ১১ টার দিকে ইয়াবাসহ তাকে আটক করেন। আটক দেলোয়ার চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট মাঝির পাড়ার মুহাম্মদ আইয়ুবের পুত্র বলে জানা গেছে।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকের হোসাইন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
লোহাগাড়া থানা পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১১টার দিকে এসআই নুরুন্নবীর নেতৃত্বে পুলিশের একটি টিম লোহাগাড়া থানার সম্মুখস্থ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চট্টগ্রাম অভিমূখী যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৫০০পিস ইয়াবাসহ মাদক কারবারী দেলোয়ার হোসেনকে আটক করেন। আটকের পর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিজেকে পেশাদার মাদক কারবারী বলে স্বীকার করেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর পর বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন।
২৪ ঘণ্টা/এম আর/আজাদ


আপনার মতামত লিখুন