ফটিকছড়ির সুয়াবিল ও নানুপুর ইউপি তফসিল ঘোষণা ২০ অক্টোবরে নির্বাচন

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০, ২:৫০ দুপুর
ফটিকছড়ির সুয়াবিল ও নানুপুর ইউপি তফসিল ঘোষণা ২০ অক্টোবরে নির্বাচন

ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রাম উত্তরজেলার ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ও নানুপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করছেন নির্বাচন কমিশনের সহকারী সচিব মো. আশরাফ হোসেন।

তফসীল অনুযায়ী আগামী ২০ অক্টোবর অনুষ্টিত হবে উক্ত দুই ইউপি’র নির্বাচন

২৩ সেপ্টেম্বর মনোনয়ন দাখিলের শেষ তারিখ ও ৩ অক্টোবর মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ।

নাজিরহাট পৌরসভার জন্য সীমানা বিরোধের কারণে ১১নং সুয়াবিল ইউনিয়নে দীর্ঘ ১৩ বছর পর নির্বাচন অনুষ্টিত হবে।

এদিকে ১৪নং নানুপুর ইউপি চেয়ারম্যান সৈয়দ ওসমান গনি বাবু, ১৭নং জাফত নগর ইউনিয়নের ৮নং ওয়ার্ড সদস্য মো. সফিউল আলম ও ২১নং খিরাম ইউনিয়নের ৫নং ওয়ার্ড সদস্য আবদুল জব্বারের মৃত্যুতে শুন্য পদে নির্বাচনের তফসিল ঘোষনার কথা মঙ্গলবার সকালে ফটিকছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হুমায়ুন কবির নিশ্চিত করেছেন।

২৪ঘণ্টা/এন এম রানা

Feb2
Feb2