রাউজান ইউনিয়নে গরীব মেধাবী কলেজ শির্ক্ষাথীদের ভর্তির জন্য আর্থিক সহায়তা দিলেন এ বি এম ফজলে করিম চৌধুরী ফাউন্ডেশন
রাউজান প্রতিনিধি :রাউজান ইউনিয়নের গরীব মেধাবী কলেজ শির্ক্ষাথীদের ভর্তির জন্য এ বি এম ফজলে করিম চৌধুরী ফাউন্ডেশনের পক্ষ আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান শুক্রবার দুপুর ২ ঘটিকায় রাউজান সদর ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়।রাউজান সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বি এম জসিম উদ্দীন হিরুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য ফারাজ করিম চৌধুরী।
উদ্বোধক ছিলেন উপজেলা আওয়ামীলীগের সি.সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুন, প্রধান বক্তা ছিলেন রাউজান পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ।
অতিথি ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি ইরফান আহমেদ চৌধুরী, কামরুল হাসান বাহাদুর, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহমেদ, লায়ন সাহাব উদ্দিন আরিফ, প্রিয়তোষ চৌধুরী, তসলিম উদ্দিন চৌধুরী।
ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এনামুল হক এনামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক হাসান মোহাম্মদ রাসেল, ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল আমিন, উপজেলা যুবলীগের সহ সভাপতি সারজু মোঃ রাসেল, স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক শওকত হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন, যুবলীগ নেতা ইসহাক, মাসুদুল আলম, খোরশেদ আলম, মফিজুল ইসলাম, সুমন কল্যাণ বড়ুয়া,রাশেদুল আলম, ইকবাল হোসেন ইমন, দীলিপ দে, শ্যামল,
প্যানেল চেয়ারম্যান প্রবেশ বড়ুয়া (প্রবাশ), লাকী চৌধুরী, রত্না চক্রবর্তী, শিলু বড়ুয়া, রেহানা আকতার, মোঃ জহির উদ্দিন, মোঃ ফোরকান, মোঃ শাহাবুদ্দীন, মোঃ ইখতিয়ার উদ্দীন, প্রভাত পাল, মোঃ আব্দুল নবী।
অনুষ্ঠানে রাউজান ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে গরীব মেধাবী কলেজ শির্ক্ষাথীদের হাতে ভর্তির জন্য এ বি এম ফজলে করিম চৌধুরী ফাউন্ডেশনের পক্ষ আর্থিক সহায়তা তুলে দেন সাংসদপুত্র ফারাজ করিম চৌধুরী।
২৪ঘণ্টা / এন এম রানা /নিজাম


আপনার মতামত লিখুন