পলগের উদ্যেগে বীর মুক্তিযুদ্ধা ফরহাদ হোসেন এর শোক সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০, ১২:৫৯ রাত
পলগের উদ্যেগে বীর মুক্তিযুদ্ধা ফরহাদ হোসেন এর শোক সভা অনুষ্ঠিত

সীতাকুণ্ড প্রতিনিধি :চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিল্প সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন পলগ এর উদ্যোগে বীর মুক্তিযুদ্ধা, চট্টগ্রাম আবাহনী ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম ফরহাদ হোসেন নাগরিক শোক সভার প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সংগঠনের সভাপতি প্রাবন্ধিক, চা গবেষক আমিনুর রশিদ কাদেরীর সভাপতিত্বে বহদ্দারহাটস্থ কাযার্লয়ে উক্ত শোক সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, ফরহাদ হোসেন অলক ছিলেন বিশাল বণার্ঢ্য সংগ্রামী জীবনের আলোক বর্তিকা। মুক্তিযুদ্ধে অলকের মতো অসংখ্য তরুন মা বাবাকে না বলে রনাঙ্গনে চলে গিয়েছিলেন। তিনি ছিলেন সাহসী দক্ষ সংগঠক। নিজামুল ইসলাম সরফী’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন অধ্যাপক অশোক সাহা, প্রাবন্ধিক শাকিল আহমদ, মাসিক আন্দরকিল্লা সম্পাদক মুহম্মদ নুরুল আবসার, লেখক সাহাদাত হোছাইন আহেদ, নুরুল আমিন সিকদার, এস এম মোখলেছুর রহমান, সাংবাদিক কামরুল ইসলাম দুলু, রফিক আহমদ খান, রফিকুল আজম চৌধুরী, মুহাম্মদ বাবুল হক বাবর, সাংবাদিক ওসমান জাহাঙ্গীর, পরিবারের পক্ষে ক্যাপ্টেন মো: সাহিদ হোসেন, সাবরিনা তানিয়া প্রমূখ।

২৪ঘণ্টা/এন এম রানা /দুলু

Feb2
Feb2