রত্নগর্ভা রেনু বালা চৌধুরীর পরলোকগমন

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০, ১১:৫৯ রাত
রত্নগর্ভা রেনু বালা চৌধুরীর পরলোকগমন

বোয়ালখালী প্রতিনিধি : শিশু বিশেষজ্ঞ ডা. প্রণব কুমার চৌধুরীর রত্নগর্ভা মা রেনু বালা চৌধুরী পরলোকগমন করেছেন।

তিনি গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ১টা ৫৫ মিনিটের সময় নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

রেনু বালা চৌধুরী বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের স্বর্গীয় সন্তোষ কুমার চৌধুরীর সহধর্মিণী।

মৃত্যুকালে তিনি ৬ ছেলে, ১ মেয়ে, পুত্রবধু, নাতি নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শনিবার ১৯ সেপ্টেম্বর সকাল ১১টায় পারিবারিক শ্মশানে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে।

তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন, ডা. সীমান্ত ওয়াদ্দাদার, ডা.রাজশ্রী চৌধুরী, সারোয়াতলী ইউপি চেয়ারম্যান মো.বেলাল হোসেন, সাবেক ইউপি সদস্য বাসুদেব চৌধুরী, সাংবাদিক পূজন সেন, সুনীল দাশ, শৈবাল দাশ, প্রকৌশলী নুপুর চৌধুরী, প্রকৌশলী পলাশ কৃষ্ণ চৌধুরী, ঝুন্টু চৌধুরী, সংগীত চৌধুরী, মিল্টন চৌধুরী, দিগন্ত নাগ, সুকুমার চৌধুরী, শুভ চৌধুরী, বিশ্বজিত মহাজন, সুবল চৌধুরী, শংকর শীল, পলাশ শীল।

২৪ ঘণ্টা/এম আর/পূজন

Feb2
Feb2