ফটিকছড়িতে উপজেলা আইন শৃঙ্খলা সভা, ভিক্ষুকদের সহায়তা ও কৃষি ভবনের উদ্বোধন

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০, ৬:৪০ সন্ধ্যা
ফটিকছড়িতে উপজেলা আইন শৃঙ্খলা সভা, ভিক্ষুকদের সহায়তা ও কৃষি ভবনের উদ্বোধন

ফটিকছড়ি প্রতিনিধি : ফটিকছড়ি উপজেলা পরিষদের মাসিক স্বমন্বয় সভা ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদের জহুরুল হক মিলানায়তনে এ সভা অনুষ্টিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ সায়েদুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ তরীকত ফেডারেশন (বিটিএফ) এর চেয়ারম্যান, চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য, আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী এমপি।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হোসাইন মোঃ আবু তৈয়ব, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, ভাইস চেয়ারম্যান ছালামত উল্লাহ চৌধুরী শাহীন, ফটিকছড়ি পৌরসভার মেয়র আলহাজ্ব ইসমাইল হোসেন, নাজিরহাট পৌরসভা মেয়র এস.এম সিরাজুদ্দৌল্লাহ, উপজেলা স্বাস্থ্য অফিসার ডাঃ নাবিল চৌধুুরী, ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ বাবুল আকতার, ভূজপুর থানার অফিসার ইনচার্জ শেখ আব্দুল্লাহ, কোভিড-১৯ হাসপাতালের সদস্য সচিব ডা. জয়নাল আবেদীন মুহুরী, উপজেলা প্রকৌশলী এস,এম হেদায়েত উল্লাহ, উপজেলা সমাজসেবা অফিসার রাজিব ভট্টাচার্য, আমার বাড়ি আমার খামার গৌতম সেন, উপজেলা কৃষি অফিসার লিটন দেবনাথ, উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ শাহনেওয়াজ, সরোয়ার উদ্দীন চৌধুরী শাহীন, সরোয়ার হোসেন স্বপন, ইকবাল হোসেন, ইব্রাহিম তালুকদার, সোলাইমান বি.কম, মোহাম্মদ হারুন প্রমুখ।

এসময় ভিক্ষুক পূনর্বাসন ২০২০ আওতায় ৩০ জন ভিক্ষুককে ভ্যান গাড়ী, ছাগল ও সেলাই মেশিন বিতরণ করা হয়। পরে নবনির্মিত উপজেলা কৃষি ভবনের উদ্বোধন করা হয়।

২৪ ঘণ্টা/আবরার/জুনায়েদ

Feb2
Feb2