জিহাদীর মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
হাটহাজারী ( চট্টগ্রাম) প্রতিনিধি : মুফতি আলাউদ্দিন জিহাদীর মুক্তির দাবিতে হাটহাজারীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় আলাউদ্দিন জিহাদীকে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়ে অনতিলম্বে মুক্তির দাবি জানানো হয়।
শুক্রবার (২৫সেপ্টেম্বর) বাদে জুমা উপজেলার ফতেপুর ইসলামিয়া কেন্দ্রীয় মসজিদের সামনে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে শাহজাদা নুরুল আজম শাহ’র সভাপতিত্বে ফতেপুরের সর্বোস্তরের সুন্নি জনতার অংশগ্রহণে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।
উক্ত বিক্ষোভ সমাবেশে সাহাবুদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে ইসলামিয়াহাট কেন্দ্রীয় মনজিদের খতিব মুফতি খায়রুল আলম চিশতী বলেন, সুন্নি জনতা জালাও পোড়াওতে বিশ্বাসী নয়, সুন্নি জনতা শান্তি প্রিয়। তাই আমরা চাই রোববার জিহাদীকে সসম্মানে মুক্তি দেবে আদালত।
মানববন্ধনের পর বিক্ষোভ মিছিলটি চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক মসজিদের সামনে থেকে শুরু করে ইসলামিয়াহাট বাজার প্রদক্ষিণ শেষে মসজিদের সামনে এসে শেষ হয়। শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
২৪ ঘণ্টা/খালেক/পারভেজ



আপনার মতামত লিখুন