হালদায় অভিযান,জাল জব্দ, নৌকা ধ্বংস
হাটহাজারী প্রতিনিধি: দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে অভিযান চালিয়ে বালি উত্তোলনে ব্যবহৃত ৪টি ইঞ্জিন চালিত নৌকা ধ্বংস এবং এক হাজার মিটার ঘেরা জাল জব্দ করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন।
সূত্র জানায়, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমীন মঙ্গলবার ( ২৯ সেপ্টেম্বর) বেলা ১২ টা থেকে ২ টা পর্যন্ত অভিযান পরিচালনা করে উপজেলার সত্তার ঘাট এলাকার হালদা অংশ হতে বালি উত্তোলনের কাজে ব্যবহৃত ৪টি নৌকা ধ্বংস করে। এছাড়া সোমবার দিবাগত রাতে উত্তর মাদার্শার ইউনিয়নের হালদা অংশে অভিযান চালিয়ে ১ হাজার মিটার ঘেরা জাল জব্দ করে।
অভিযানের সত্যতা স্বীকার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ রুহুল আমিন জানান, হালদার মা মাছ ও ডলফিন রক্ষা এবং অবাধ ও নিরাপদ বিচরণের জন্য এ অভিযান পরিচালনা করা হয়। এসময় হালদা নদীর উপজেলার সাত্তার ঘাট এলাকা হতে বালি উত্তোলনের সময় ৪টি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়। এবং তাৎক্ষণিক ভাবে নৌকা গুলো ব্যবহার অনুপযোগী করে ধ্বংস করে দেওয়া হয়েছে।
২৪ঘণ্টা/এন এম রানা/পারভেজ



আপনার মতামত লিখুন