হাটহাজারীতে চার প্রতিষ্ঠানকে সাড়ে ২৭ লাখ টাকা জরিমানা করল র্যাব
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি: অস্বাস্থ্যকর পরিবেশ, ভেজাল রাসায়নিক মিক্স, পোড়া তেল, বিএসটিআইয়ের অনুমোদনহীন এবং মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বাজারজাতকরণ সহ নানা অনিয়মের দায়ে হাটহাজারীতে চার প্রতিষ্ঠানকে সাড়ে ২৭ লক্ষ টাকা জরিমানা করেছে র্যাব।
বৃহস্পতিবার (০১ অক্টোবর) র্যাব ৭ এর সিপিসি-২ হাটহাজারী ক্যাম্প এই অভিযান পরিচালনা করেন। অভিযানে নেতৃত্বদেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু। এসময় চট্টগ্রাম জেলার ফুড ইন্সপেক্টর, র্যাব ৭ এর সিপিসি -২ ক্যাম্পের অধিনায়ক মেজর মুশফিক, বিএসটিআই এর কর্মকর্তা এবং সিপিসি ২ এর র্যাব এর কর্মকর্তা এবং সিপিসি ২ এর র্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।
সূত্র জানায়,বৃহস্পতিবার র্যাব-৭ সিপিসি – ২ এর এই অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশ, খাদ্যে ভেজাল রাসায়নিক মিক্স, মেয়াদ উত্তীর্ণ এবং বিএসটিআই এর অনুমোদনহীন পণ্য বাজারজাতকরণ সহ নানা অভিযোগে হাটহাজারী উপজেলার স্বপ্ন কনজ্যুমার প্রোডাক্টসকে ১ লাখ টাকা, নিউ বি-বাড়িয়া বেকারিকে ৩ লাখ টাকা, মেসার্স খাজা বেকারি এন্ড সুইটসকে ৬ লাখ ৫০ হাজার টাকা এবং জিমি ফুডসকে ১৭ লাখ টাকাসহ সর্বমোট ২৭ লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের সত্যতা স্বীকার করে সিপিসি-২ এর অধিনায়ক মুশফিকুর রহমান জানান, জরিমানার আদায়কৃত টাকা সরকারি কোষাগারে জমা করা হবে।
২৪ ঘণ্টা/সিয়াম/পারভেজ


আপনার মতামত লিখুন