খুঁজুন
, ,

চট্টগ্রামে আন্তর্জাতিক ইয়াবা পাচারকারী চক্রের ৫ সদস্য গ্রেফতার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 20 October, 2019, 9:09 pm
চট্টগ্রামে আন্তর্জাতিক ইয়াবা পাচারকারী চক্রের ৫ সদস্য গ্রেফতার

চট্টগ্রাম নগরীর খুলশী থানা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবার চালানসহ আন্তর্জাতিক ইয়াবা পাচার চক্রের ৫ নারী সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব।

রবিবার বিকেলে গোপন তথ্যমতে নগরীর জাকির হোসেন রোডের নাসিরাবাদ মহিলা কলেজ মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে আনুমানিক ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করার তথ্য দিয়েছেন র‌্যাব সদস্যরা।

গ্রেফতারকৃতদের মধ্যে একজন ভারতীয় নাগরিক ও অপর চারজন বাংলাদেশী। এরা হলেন, ভারতের উত্তরাখণ্ডের নানকমাথা এলাকার কোমল কর (২৮), ঢাকার মোহাম্মদপুর এলাকার রোজিনা বেগম (৫২) ও তার মেয়ে নাইমা বেগম (২৮) এবং মুন্সীগঞ্জের বিক্রমপুর এলাকার শাহনাজ বেগম (৫০) ও তার মেয়ে সুমাইয়া ইসলাম (২১)।

জানিয়েছেন র‌্যাপিড অ্যকশন ব্যাটেলিয়ন র‌্যাব সদস্যরা জানিয়েছেন গ্রেফতারকৃতদের মধ্যে ভারতীয় নাগরিক কোমল করের খালা রোজিনা বেগম সম্প্রতি বাংলাদেশের এক মুসলিম ধর্মের ছেলেকে বিয়ে করেন। পরে হিন্দু ধর্ম থেকে সে মুসলিম ধর্মে রুপান্তরিত হয়। এছাড়া বাংলাদেশে বসবাসকালে তার পাশ্ববর্তী শাহনাজ বেগমের সাথে বন্ধুত্ব হলে তারা সকলে যৌথভাবে আন্তর্জাতিক ইয়াবা পাচার চক্রে যোগ দেন।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক ও সহকারী পুলিশ সুপার তারেক আজিজ এসব তথ্য ২৪ ঘন্টা ডট নিউজকে নিশ্চিত করে বলেন, আন্তর্জাতিক চক্রটি বিভিন্ন সময়ে কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে বাংলাদেশের বিভিন্ন স্থানের পাশাপাশি ভারতে পাচার করে আসছেন।

তিনি বলেন, রবিবার কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে নগরীর জাকির হোসেন সড়ক ধরে ঢাকার উদ্দ্যেশে ইয়াবা বহনকারী একটি মাইক্রোবাস আসছে এমন সংবাদে জরুরি ভিত্তিতে চেক পোস্ট বসানো হয়। বিকেলে গাড়িটি চেক পোস্টের সামনে এলে সেটি থামানো হয়। পরে মাইক্রোবাস এবং নাঈমা ও কোমলের ভ্যানেটি ব্যাগে তল্লাশী চালিয়ে ছোট ছোট পুটলি থেকে প্রায় ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভারতীয় নাগরিক কোমল জানিয়েছেন, সর্বশেষ গত ২৭ সেপ্টেম্বর তিনি বাংলাদেশে এসেছেন। সেখানে তার সাথে বাংলাদেশী চার সহযোগী রোজিনা, নাঈমা, শাহনাজ ও সুমাইয়া যোগ দেন। তারা কয়েকদিন আগে কক্সবাজারের কলাতলী মোড় থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে আজ রবিবার ঢাকায় নিয়ে যাবার উদ্দ্যেশে চট্টগ্রাম ক্রস করছিলেন। ধরা পড়ে র‌্যাবের হাতে।

আন্তর্জাতিক এ ইয়াবা চক্রের সদস্যদেও বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত ইয়াবাসহ নগরীর খুলশী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাবের সহকারী পরিচালক ও সহকারী পুলিশ সুপার তারেক আজিজ।

Feb2
Feb2

কমলাপুর স্টেশনে ট্রেনের বগিতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 20 September, 2026, 11:04 pm
কমলাপুর স্টেশনে ট্রেনের বগিতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

দেশের প্রধান রেলওয়ে স্টেশন কমলাপুরে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী ট্রেনের বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ইউনিটগুলো রাত ৯টা ৪৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ৯টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার জানান, কমলাপুর রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। পরে ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ট্রেনটির নামও এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে হঠাৎ আগুন ধরে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা কোচটিতে আগুন দিয়েছে। এতে চারপাশ ধোঁয়ায় ছেয়ে যায়। স্টেশনে থাকা যাত্রী ও আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 20 September, 2026, 10:45 pm
জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

দেশে চার ধরনের প্রধান জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। নতুন দামে ডিজেল প্রতি লিটার ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং পেট্রোল ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

এর আগে সেপ্টেম্বরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত ছিল। তখন ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রোল ১৪০ টাকা লিটারে বিক্রি হচ্ছিল।

সর্বশেষ বড় ধরনের দাম সমন্বয় করা হয়েছিল এপ্রিলে। তখন ডিজেলের দাম লিটারে ১৫ টাকা এবং অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম যথাক্রমে ২০, ১৯ ও ১৮ টাকা বাড়ানো হয়েছিল।

২০২৪ সাল থেকে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতির আওতায় দেশে খুচরা জ্বালানি তেলের দাম পর্যালোচনা করা হচ্ছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম, আমদানি ব্যয়, কর ও শুল্ক, বিনিময় হারসহ অন্যান্য ব্যয় বিবেচনায় নিয়ে এ দাম সমন্বয় করা হয়।

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 20 September, 2026, 8:10 pm
সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নং ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাতটা চল্লিশ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান।

তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। ভবনের একটি রুমের জানালা দিয়ে মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা গেছে। পিবিআই ও সিআইডির ফরেনসিক দলকে ডাকা হয়েছে। তারা এলে পুলিশ রুমে প্রবেশ করবে।

তবে কখন এ ঘটনা ঘটেছে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি বলেও জানান ডিসি।

গত জুলাইয়ে মরিয়ম খাতুনের সঙ্গে গাজী নজরুল ইসলামের ‘ব্যক্তিগত মুহূর্তের’ কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে ঘিরে আলোচনা-সমালোচনা শুরু হয়। এই ঘটনার পর ২২ জুলাই সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় দলটির গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে বহিষ্কার এবং একইসঙ্গে নির্বাচন কমিশনকে বিষয়টি অবগত করা হয়।