রাউজানের পূর্ব গুজরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ দুই ব্যক্তিকে মুদি দোকান উপহার দিলেন ফজলে করিম চৌধুরী ফাউন্ডেশন
ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২০, ১১:৩৪ সকাল
রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানের ১০ নং পূর্ব গুজরা ইউনিয়নের ২ নং ওয়ার্ডে অগ্নিকাণ্ডে দোকানঘর ভষ্মীভূত হওয়া জয়নাল আবেদীন ও মোঃ কাদেরের অসহায় পরিবারের পাশে মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছে আত্নমানবতার সেবায় নিয়োজিত এ বি এম ফজলে করিম চৌধুরী ফাউন্ডেশন।
ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় মুজিব শতবর্ষ উপলক্ষে পূর্ণবাসন প্রক্রিয়ার আওতায় সম্পূর্ণ নতুন করে দুইটি মুদি দোকান ঘর উপহার হিসেবে প্রদান করেন রাউজানের সাংসদপুত্র, তরুণ সমাজসেবক ও রাউজান উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য ফারাজ করিম চৌধুরী। নতুন দোকান উপহার পেয়ে খুশিতে আপ্লুত হন মুদি দোকানদার জয়নাল ও কাদের।

এ সময় তারা ফারাজ করিম চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপণ করেন। ২ অক্টোবর আয়েশা বিবির বাড়িস্থ গোল মোহাম্মদ তালুকদার বাড়ি জামে মসজিদ চত্বরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য ফারাজ করিম চৌধুরী। রাউজান উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য ও ১০ নং পূর্ব গুজরা ইউনিয়ন আ.লীগের সি.সহ সভাপতি মোঃ রোশাঙ্গীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সি.সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, যুগ্ম সম্পাদক বশির উদ্দিন খান, রাউজান পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ, পশ্চিম গুজরা ইউপি চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দীন আরিফ,রাউজান ইউপি চেয়ারম্যান বি এম জসিম উদ্দিন হিরু, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মফজল হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ।
সাংবাদিক মোহাম্মদ আলাউদ্দীনের সঞ্চালনায় অনুষ্টানে উপস্থিত ছিলেন আ.লীগ নেতা স্বপন বড়ুয়া, মোহাম্মদ হোসেন মাহমুদ, প্যানেল চেয়ারম্যান দিদারুল আলম, শেখ মুজিবুর রহমান, বিশ্বজিৎ চৌধুরী, মোহাম্মদ কাইয়ুম, মতিলাল দাশ, ইউপি সদস্য জমির উদ্দিন বাবুল, হাজী জাহাঙ্গীর আলম, মোঃ ইলিয়াছ, সুকুমার সেন, যুবলীগ নেতা বেলাল উদ্দীন, জাহাঙ্গীর আলম, জয়নাল আবেদীন, ছাত্রলীগ নেতা সাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু, মোহাম্মদ আসিফ, সেন্ট্রাল বয়েজ সভাপতি সাইদুল ইসলাম, সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব, ছাত্রলীগ নেতা সৈয়্যদ মুহাম্মদ মেজবাহ উদ্দিন, মোহাম্মদ সালাউদ্দীন, সাফায়েত হোসেন তৌহিদ, আরফাত আলিফ, ইরফান ফয়েজ, আবু বক্কর, আকতার হোসেন, সৌরভ বড়ুয়া। অনুষ্ঠানে ফাউন্ডেশনের পক্ষ হতে দুই প্রতিবন্ধীকে আর্থিক সহায়তা প্রদান করা হয় এবং আয়েশা বিবির বাড়ির রাস্তার পাশে ফলজ গাছের চারা রোপন করেন ফারাজ করিম চৌধুরী।
২৪ঘণ্টা/এন এম রানা/নেজাম



আপনার মতামত লিখুন