খুঁজুন
, ,

যশোরে ভবদহে জলাবদ্ধতার স্থায়ী সমাধান করা হবে: প্রতিমন্ত্রী স্বপন

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 3 October, 2020, 6:22 pm
যশোরে ভবদহে জলাবদ্ধতার স্থায়ী সমাধান করা হবে: প্রতিমন্ত্রী স্বপন

নিলয় ধর,যশোর প্রতিনিধি : পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেছেন, ভবদহ জলাবদ্ধতার স্থায়ী সমাধান করা হবে। তার জন্য বিভিন্ন প্রকল্প গ্রহন করা হয়েছে। সেগুলো বাস্তবায়ন হলে ভবদহের জলাবদ্ধতার আর সমস্যা থাকবেই না। বর্তমানে ভবদহ বিস্তার এলাকায় নদীতে পলি জমে বিলের পানি নিষ্কাশিত হচ্ছে না।

যার কারনে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। ফলে এলাকার জনসাধারণ চরম দূর্ভোগের মধ্যে দিন জীবনযাপন করছে। চাষীদের ফসল ও মৎস ঘেরে মাছ ভেসে যাওয়াসহ বসবাস করা কঠিন হয়ে পড়েছে। এগুলো মাথায় নিয়ে সরকার ভবদহের স্থানীয় সমাধানের জন্য যা করণিয় তা দ্রুত করবেন বলে জানান।

প্রতিমন্ত্রী শুক্রবার রাতে মণিরামপুর হরিদাসকাটি ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে মুক্তেশ্বরী ডিগ্রী কলেজের হলরুমে মণিরামপুর ও অভয়নগর উপজেলার সূধীজনের সাথে ভবদহের সমস্যা বিষয় প্রল্পে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথা বলেন।

অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অধীর কুমার পাঁড়ের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভবদহ পানি নিষ্কাশন কমিটির সভাপতি ও অভয়নগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক পৌর মেয়র এনামুল হক ফরাজী বাবুল।

এই সময় হরিদাসকাটি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলমগীর কবির লিটনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মুক্তেশ্বরী ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রবীর কুমার মল্লিক,কুলটিয়া ইউপি চেয়ারম্যান শেখর চন্দ্র রায়,অভয়নগর উপজেলার সুন্দলী ইউপি চেয়ারম্যান বিকাশ চন্দ্র বিশ্বাস,প্রেমবাগ ইউপি চেয়ারম্যান প্রভাষক মফিজুর রহমানসহ ভবদহ পানি নিষ্কাশন কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ সূধীজন।

২৪ ঘণ্টা/আসাদ

 

Feb2

ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 27 June, 2026, 9:32 am
ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

অভিষেক বিশ্বকাপেই ইতিহাস গড়ল কেপ ভার্দে। সৌদি আরবকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ ৩২ নিশ্চিত করেছে আফ্রিকার দেশটি। সেই সাফল্যের পুরস্কার হিসেবে নকআউট পর্বে তাদের সামনে অপেক্ষা করছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

শুক্রবার গ্রুপ ‘এইচ’-এর শেষ ম্যাচে সৌদি আরবের বিপক্ষে ০-০ গোলে ড্র করে কেপ ভার্দে। একই সময়ে উরুগুয়েকে ১-০ গোলে হারায় স্পেন। ফলে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয় স্পেন। তিন ম্যাচে তিন ড্র থেকে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে ইতিহাস গড়ে শেষ ৩২-এ ওঠে কেপ ভার্দে। আর ২ পয়েন্ট নিয়ে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে আছে উরুগুয়ে ও সৌদি আরব।

উরুগুয়ের বিদায়ে বড় ভূমিকা রেখেছে স্পেনের বিপক্ষে ১-০ গোলের পরাজয়। একসময়ের দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি পুরো টুর্নামেন্টে একটি ম্যাচও জিততে পারেনি। বিশ্বকাপ ইতিহাসে এটি তাদের অন্যতম হতাশাজনক অধ্যায়। বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়েকেও গ্রুপ পর্বের ম্যাচে রুখে দিয়েছিল নক আউটে ওঠা কেপ ভার্দে।

অন্যদিকে অস্ট্রিয়াকে হারিয়ে আগেই নিজেদের গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছিল আর্জেন্টিনা। তাই আগে থেকেই নির্ধারিত ছিল, গ্রুপ ‘এইচ’-এর রানার্সআপই হবে লিওনেল স্কালোনির দলের শেষ ৩২-এর প্রতিপক্ষ। শেষ পর্যন্ত সেই জায়গা দখল করলো প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে।

৩ জুলাই মায়ামির হার্ড রক স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কেপ ভার্দে। বিশ্বকাপে এই দুই দলের এটিই হবে প্রথম লড়াই। কেপ ভার্দেকে হারাতে পারলে আর্জেন্টিনা শেষ ষোলোয় খেলবে গ্রুপ ‘ডি’ ও ‘জি’-এর রানার্সআপদের মধ্যকার ম্যাচের বিজয়ীর বিপক্ষে।

ইতোমধ্যে প্যারাগুয়ের সঙ্গে ড্র করে যুক্তরাষ্ট্রের পেছনে গ্রুপ ‘ডি’-এর রানার্সআপ হয়েছে অস্ট্রেলিয়া। তবে গ্রুপ ‘জি’-এর দ্বিতীয় দল এখনও নিশ্চিত হয়নি। বেলজিয়াম, ইরান, মিসর ও নিউজিল্যান্ড; এই চার দলের যেকোনো একটি আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে পরের রাউন্ডে। তবে সেজন্য কেপ ভার্দেকে আগে হারাতে হবে মেসিদের।

স্পেনের কাছে হেরে দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের বিদায়

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 27 June, 2026, 9:15 am
স্পেনের কাছে হেরে দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের বিদায়

গ্রুপপর্বে অপেক্ষাকৃত দুর্বল সৌদি আরব ও কেপ ভার্দের সঙ্গে ড্র করায় আগেই সমীকরণটা কঠিন করে ফেলেছিল উরুগুয়ে। দু’বারের বিশ্বচ্যাম্পিয়নদের নকআউটে খেলার আশা বাঁচিয়ে রাখতে শেষ ম্যাচে আরেক সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে হারাতেই হতো। কিন্তু ১-০ ব্যবধানে হেরে গ্রুপপর্বে মাত্র ২ পয়েন্ট পাওয়া উরুগুয়ের বিদায় নিশ্চিত হয়েছে।

মেক্সিকোর গুয়াদালাহারায় আজ (শনিবার) স্পেনের বিপক্ষে ম্যাচের ৪২ মিনিটে গোলরক্ষক ফার্নান্দো মুসলেরার ভুলে গোল হজম করে উরুগুয়ে। প্রথমার্ধ শেষেই তাকে মাঠ থেকে তুলে নেন কোচ মার্সেলো বিয়েলসা। দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে তিনটি গ্রুপ ম্যাচ খেলেও কোনো জয় পায়নি। অন্যদিকে, স্পেন ৭ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপের শীর্ষে থেকে গ্রুপপর্ব শেষ করল।

ফিফা র‍্যাঙ্কিংয়ের ১৯তম স্থানে থাকা উরুগুয়ে এখন পর্যন্ত বিদায় নেওয়া সবচেয়ে উচ্চ র‍্যাঙ্কিংয়ের দল। ৪২তম মিনিটে এই ম্যাচের একমাত্র গোলটি করেন স্প্যানিশ মিডফিল্ডার অ্যালেক্স বায়েনা। বক্সের ভেতর থেকে নেওয়া তার শট পুরোপুরি ঠেকাতে পারেননি ৪০ বছর বয়সী মুসলেরা। চলতি বিশ্বকাপে এটি মুসলেরার তৃতীয় বড় ভুল।

শেষ বাঁশি বাজার পরপর মাঠে বসে কান্নায় ভেঙে পড়েন উরুগুয়ের কয়েকজন খেলোয়াড়। তারা মাঠ ছাড়ার সময় অনেক সমর্থক তাদের উদ্দেশে দুয়োধ্বনি দেন। স্পেন-উরুগুয়ের এই ম্যাচ গ্রুপ পর্বের অন্যতম আকর্ষণীয় ম্যাচ হিসেবে বিবেচিত হলেও দুই দলের কেউই খুব বেশি পরিষ্কার গোলের সুযোগ তৈরি করতে পারেনি।

এ ছাড়া ম্যাচের শেষ দিকে ফেদেরিকো ভিনাস বক্সের ভেতরে পড়ে গেলে পেনাল্টির দাবিতে জোরালো আবেদন করেন উরুগুয়ের খেলোয়াড়রা। উভয়পক্ষের মাঝে শেষ মুহূর্তে উত্তেজনাও ছড়ায়। অতিরিক্ত সময়ে স্পেনের ডিফেন্ডার পল কুবার্সিকে ট্যাকলের কারণে উরুগুয়ের আগুস্তিন কানোবিও লাল কার্ড দেখেন। রেফারির সিদ্ধান্ত মানতে না চাওয়া স্ট্রাইকারকে মাঠের বাইরে নিয়ে যান সতীর্থরা। শেষ বাঁশির পর তিনি আবার ফিরে এসে রেফারির সঙ্গে কথা বলার চেষ্টা করেন।

৫-০ গোলের জয়ে আশা বাঁচিয়ে রাখল সেনেগাল

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 27 June, 2026, 8:58 am
৫-০ গোলের জয়ে আশা বাঁচিয়ে রাখল সেনেগাল

মাঠে নামার আগে সমীকরণটা স্পষ্টই ছিল সেনেগালের সামনে। নকআউট পর্বে ওঠার আশা বাঁচিয়ে রাখতে শুধু জিতলেই হবে না, চাই বড় ব্যবধানের জয়ও। ফ্রান্স ও নরওয়ের কাছে টানা দুই পরাজয়ে বিশ্বকাপ থেকে বিদায়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা আফ্রিকান দলটি শেষ পর্যন্ত নিজেদের দায়িত্বটা দারুণভাবেই পালন করেছে। কানাডার টরন্টো স্টেডিয়ামে ‘আই’ গ্রুপের শেষ ম্যাচে ইরাককে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে সেনেগাল। দাপুটে এই জয়ে বদলি নেমে জোড়া গোল করেছেন পাপে থিয়াও। বাকি গোলগুলো এসেছে ইসমাইলা সার, হাবিব দিয়ারা এবং ইলিম্যান এনদিয়ায়ের পা থেকে।

এই জয়ের ফলে তৃতীয় স্থান অধিকারী দলগুলোর তালিকায় আপাতত পাঁচ নম্বরে উঠে এসেছে সেনেগাল। তবে শেষ ৩২ নিশ্চিত করতে এখনো তাদের তাকিয়ে থাকতে হবে অন্য গ্রুপগুলোর ফলাফলের দিকে। অন্যদিকে তিন ম্যাচেই হার নিয়ে বিশ্বকাপ মিশন শেষ হলো ইরাকের।

আজ শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলতে থাকে সেনেগাল। সেই আগ্রাসনের ফলও পেয়ে যায় খুব দ্রুত। ম্যাচের চতুর্থ মিনিটে কর্নার থেকে আসা বলে সেকের হেড হাবিব দিয়ারার গায়ে লেগে দিক পরিবর্তন করে জড়িয়ে যায় জালে। বিশ্বকাপের ইতিহাসে এটি সেনেগালের দ্রুততম গোল।

এরপর পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়ে ইরাকের জন্য। ১৩তম মিনিটে ভিএআরের সাহায্যে সিদ্ধান্ত পরিবর্তন করে রেবিন সুলাকাকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। প্রথমে সাদিও মানেকে ফাউলের জন্য হলুদ কার্ড দেখানো হলেও পরে দেখা যায় তিনি গোলের নিশ্চিত সুযোগ নষ্ট করেছেন। ফলে ১০ জনের দলে পরিণত হয় ইরাক। একজন বেশি খেলোয়াড় নিয়ে মাঠে থাকলেও প্রথমার্ধে সেনেগালকে খুব একটা ছন্দে দেখা যায়নি। লিড নেওয়ার পর কিছুটা গতি হারিয়ে ফেলে তারা। সুযোগ তৈরি হলেও গোলের দেখা মেলেনি আর।

তবে বিরতির পর যেন অন্য এক সেনেগালকে দেখা যায় মাঠে। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গতি বাড়িয়ে দেয় আফ্রিকান দলটি। বল কেড়ে নিয়ে কামারার দারুণ এক অ্যাসিস্ট থেকে ইসমাইলা সার ব্যবধান দ্বিগুণ করেন। এরপর একের পর এক আঘাতে ভেঙে পড়ে ইরাক। দূরপাল্লার দুর্দান্ত শটে দলের তৃতীয় গোলটি করেন পাপে গুয়ে। কিছুক্ষণ পর নিজের দ্বিতীয় গোল যোগ করে স্কোরলাইন আরও বড় করেন হাবিব দিয়ারা।

শেষদিকে বদলি নেমে জোড়া গোল করেন পাপে থিয়াও। আর ম্যাচের শেষ মুহূর্তে দূরপাল্লার অসাধারণ এক শটে জালে বল জড়িয়ে শেষ তুলির আঁচড় দেন ইলিম্যান এনদিয়ায়ে। বড় জয় তুলে নিয়ে নিজেদের কাজটা ঠিকঠাক করেছে সেনেগাল।