খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

রাউজানে শিশু ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২০, ১১:২১ অপরাহ্ণ
রাউজানে শিশু ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের

২৪ ঘণ্টা, ডেস্ক নিউজ : চট্টগ্রামের রাউজানে ১১ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় অভিযোগ দায়ের করেছেন ধর্ষিতা শিশুর পিতা সুকুমার বড়ুয়া। মামলা নং ০৭, ৫.১০.২০২০।

মামলায় রাউজানের ১২ নং উরকিরচর ইউনিয়নেরর আবুরখীলের নন্দনকানন গ্রামের যামিনী বড়ুয়ার পুত্র সাধন বড়ুয়াকে (৭৫) অভিযুক্ত করা হয়।

ধর্ষিতার পিতা, রাঙ্গামাটি পৌরসভার ৬ নং ওয়ার্ডের ভেদভেদী এলাকার মৃত রুহিনী বড়ুয়ার পুত্র সুকুমার বড়ুয়া বলেন, ৮ বছর পূর্বে আমার স্ত্রী মারা যায়। এ সময় আমাদের দুই সন্তান ছোট থাকায় তাদের দেখভাল ও পড়াশোনার কথা ভেবে তাদেরকে রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের আবুরখীলের নন্দনকানন এলাকায় আমার ছোট বোন প্রতীমা বড়ুয়ার শ্বশুরবাড়ীতে রেখে আসি। দুই ভাই-বোন ফুফুর তত্ত্বাবধানে বেড়ে উঠছিল। গত ৩ অক্টোবর বিকেল আনুমানিক চারটার দিকে আমার বোনের শ্বশুরবাড়ীর সাধন বড়ুয়া (৬৫) ফুসলিয়ে আমার তৃতীয় শ্রেণী পড়ুয়া শিশু কন্যাকে তার বসতঘরের দক্ষিণ পাশে পুকুর পাড়ের খালি ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে তার হাতে পাঁচশত টাকার একটি নোট ধরিয়ে দেয়। পরে আমার মেয়ে ফুফুর ঘরে আসলে তার হাতে টাকার নোট দেখে সেটি কে দিয়েছে জানতে চাইলে আমার মেয়ে তার ফুফুকে পুরো বিষয়টি খুলে বলে। তাৎক্ষনিক আমার ছোট বোন মোবাইলে বিষয়টি আমাকে জানালে আমি চট্টগ্রাম শহরে নিজের গ্রীল ওয়ার্কসপে কাজের ব্যস্ত থাকায় পরদিন সকালে বোনের শ্বশুরবাড়িতে ছুটে যাই। এ সময় আমি আমার মেয়েকে জিজ্ঞেস করলে সে ঘটনার বিস্তারিত আমাকে খুলে বলে। পরে আমার বোন আর আমি মেয়েকে নিয়ে রাউজান থানায় গিয়ে মামলা দায়ের করি। আমি চাই, যে নরপশু আমার মাতৃহারা শিশুকে ধর্ষণ করেছে তার যেন বিচার হয়।

এই বিষয়ে রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, শিশু ধর্ষণের অভিযোগে রাউজান থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সালের সংশোধনী ২০০৩ এর ৯ (১) ধারায় মামলা দায়ের হয়েছে। ভিকটিম রাউজান থানা হেফাজতে রয়েছে। আগামীকাল মঙ্গলবার মেয়েটির ডাক্তারি পরীক্ষা হবে। এরপর রিপোর্ট পেলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

সুকুমার বড়ুয়া বলেন, ধর্ষণকারী সাধন বড়ুয়াকে সোমবার বিকেলে র‍্যাব তার বাড়ী থেকে গ্রেফতার করেছে।

সাধন বড়ুয়াকে গ্রেফতারের বিষয়ে জানতে চাইলে রাউজান থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন বলেন, এ বিষয়ে আমরা অবগত নই।

২৪ ঘণ্টা/রিহাম

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…