ফটিকছড়িতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২০, ৪:৩৪ ভোর
ফটিকছড়িতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ফটিকছড়ি প্রতিনিধি : ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভাধীন দৌলতপুর গ্রামে পুকুরে ডুবে আরাফ আহমেদ নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত আরাফ পৌরসভার ৪নং ওয়ার্ড়ের হাফেজ চৌধুরী বাড়ির আফাজ উদ্দিনের একমাত্র পুত্র সন্তান।

শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যার দিকে মর্মান্তিক ঘটনাটি ঘটে। স্থানীয় ও হাসপাতাল সূত্রে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া গেছে।

জানাগেছে, বিকেলের দিকে শিশুটি খেলতে খেলতে পুকুর পাড়ে চলে যায়। ওখান থেকে কোন এক সময়ে শিশুটি পুকুরে পড়ে যায়। শিশুর মা ছাদ থেকে কাপড় আনতে গেলে পুকুরে পানির ছলছল শব্দ শুনে ওদিকে তাকালে নিজের একমাত্র সন্তান পানিতে হাবুডুবে খেতে দেখে চিৎকার করতে থাকেন। নিজে ছাদ থেকে নিচে নেমে ছেলেকে উদ্ধার করার আগে ততোক্ষণ আরাফ নিথর হয়ে পড়ে।

পরে, নাজিরহাটস্থ ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরতরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।

২৪ ঘণ্টা/রিহাম/জুনায়েদ

Feb2
Feb2