ফটিকছড়িতে দুই ইউপি নির্বাচন আজ
ফটিকছড়ি প্রতিনিধি:আজ ফটিকছড়ির ১৪নং নানুপুর ও ১১নং সুয়াবিল ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচন উপলক্ষ্যে পুলিশ-বিজিবি-আনসারের সমন্বয়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। তাৎক্ষনিক বিচারিক সিদ্ধান্তের জন্য দুইজন জুড়িশিয়াল ম্যাজিষ্ট্রেট এবং পাঁচজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাঠে থাকবে। ব্যালেট পেপার ভোট কেন্দ্রে পৌছাবে সকাল ৮টার আগে।
সোমবার বিকেলে ফটিকছড়ি উপজেলা পরিষদ মাঠে প্রিসাইডিং অফিসারগণ সংশ্লিষ্ট নির্বাচনী সামগ্রী নিয়ে ভোট কেন্দ্রের দিকে রওনা দিতে দেখা গেছে।জানা গেছে, সুয়াবিল ইউপিতে দীর্ঘ ১৩ বছর পর নির্বাচন হচ্ছে। নানুপুর ইউপিতে চেয়ারম্যানের মৃত্যু হওয়াতে উপ নির্বাচন হচ্ছে।
উপজেলা নির্বাচন কমিশন সূত্র জানায়, নানুপুরে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী শফিউল আজম নৌকা প্রতীক, বিএনপি সমর্থিত প্রার্থী জয়নাল আবেদিন ধানের শীষ প্রতীক, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মুহাম্মদ আমান উল্লাহ ঘোড়া প্রতীক, মুহাম্মদ নুরুল হুদা পারভেজ আনারস প্রতীক,মোহাম্মদ নাছির উদ্দিন টেবিল ফ্যান প্রতীক, মুহাম্মদ সাবের উদ্দিন মোটরসাইকেল প্রতীক ও সৈয়দ মঈনুদ্দিন রজনীগন্ধা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অপর দিকে সুয়াবিল ইউপিতে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জয়নাল আবেদিন নৌকা
প্রতীক, বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ ইয়াকুব ধানের শীষ প্রতীক,
স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হায়াত আনারস প্রতীক ও স্বতন্ত্র প্রার্থী নুরুল আলম চশমা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।উল্লেখ্য, সুয়াবিল ইউপি নির্বাচনে মোট ভোটার ১১ হাজার ৩১২ জন। এর মধ্যে ৫ হাজার ৭৫৬ জন পুরুষ ভোটার এবং ৫ হাজার ৫৫৬ জন মহিলা ভোটার।অপরদিকে নানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানপদে উপনির্বাচনে মোট ভোটার
সংখ্যা ১৯ হাজার ৯ শত ৫১ জন। এর মধ্যে ১০ হাজার ১৩৮ জন পুরুষ ভোটার এবং
৯ হাজার ৮১৩ জন মহিলা ভোটার। আগামী ২০ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে অনুষ্ঠিত হবে।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সায়েদুল আরেফিন বলেন, নানুপুর ও সুয়াবিল ইউপি নির্বাচনকে কেন্দ্রকে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিজিবি, পুলিশ, আনসার সব সময় নিয়োজিত থাকবে। সাত জন ম্যাজিষ্ট্রেট মাঠে সার্বক্ষনিক নিয়োজিত থাকবে।
২৪ঘন্টা /এন এম রানা


আপনার মতামত লিখুন