খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদাবাজির অভিযোগে কর্ণফুলীর ডা. ইকবালসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০, ৫:১৯ অপরাহ্ণ
চাঁদাবাজির অভিযোগে কর্ণফুলীর ডা. ইকবালসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

আদালত প্রতিবেদক : প্রাণে মেরে ফেলার ভয় দেখিয়ে ১ (এক) লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যার ডা. ইকবালসহ ৩ জনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা করেছেন এক কেয়ারটেকার।

কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের মৃত দিল মোহাম্মদ ছেলে কেয়ারটেকার মো. ওয়াসিম (৩০) গত সোমবার (১৯ অক্টোবর) চট্টগ্রাম মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫ (আমলী) এ মামলা করেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে আইনজীবি জুবায়রুল হক জানান, ‘কেয়ারটেকার মো. ওয়াসিম বাদি হয়ে ৩৮৫ ধারায় যে মামলাটি করেছেন সেটি আদালত আমলে নিয়ে স্থানীয় পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন।’

মামলায় ৩ (তিন) আসামিরা হলেন-চরলক্ষ্যা গ্রামের (১নং ওয়ার্ড) মৃত খোরশেদ আলমের ছেলে ইকবাল খোরশেদ প্রকাশ ডা. ইকবাল (৪০), মৃত গোলাম কাদেরের ছেলে আনু মিয়া (৪২), চান মিয়ার ছেলে জিকু (২৫) সহ অজ্ঞাত আরো ৪/৫ জন।

মামলার অভিযোগে বাদী মো. ওয়াসিম আদালতে জানান, দীর্ঘদিন তিনি উপজেলার চরলক্ষ্যা মৌজার একটি জায়গায় মাহবুব আলমের কেয়ারটেকার হিসেবে চাকরী করেন। ঘটনার ২০ দিন পুর্বে উপরে উল্লেখিত তিনজন আসামী ও অজ্ঞাতনামা আরো ৪/৫জন কেয়ারটেকারের কর্মস্থলে এসে তার কাছ থেকে ১ লক্ষ টাকা চাঁদা দাবী করেন। তিনি কেয়ারটেকার হিসেবে চাকুরী করেন বলে জানালে আসামিরা জায়গার মালিক থেকে ১ লক্ষ টাকা চাঁদা এনে রাখার কথা জানান। অন্যতায় জায়গাতে নির্মাণ কাজ করতে দেবে না এবং উচ্ছেদসহ প্রাণে মেরে ফেলার হুমকির কথা শুনিয়ে চলে যায়।

বাদি অভিযোগে আরো উল্লেখ করেন, বিগত ১৭ অক্টোবর আসামীগণ পুর্ব পরিকল্পিত ভাবে এবং পরস্পর যােগসাজেসে দেশীয় অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে ঘটনাস্থলে এসে পূনরায় ১ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। তখন নাম উল্লেখিত তিন আসামীসহ অজ্ঞাতনামা ৪/৫ জন লোক কেয়ারটেকারকে এলােপাতাড়ী মারধর করে এবং হত্যার উদ্দেশ্যে গলা টিপে মারতে চেষ্টা করে। পরে কেয়ারটেকার চিৎকার করলে পাশের লোকজন এগিয়ে আসেন। ততক্ষণে আসামিরা জায়গায় ভাঙচুর চালিয়ে প্রায় দেড় লক্ষ টাকার ক্ষতিসাধন করে পালিয়ে যায়।

স্থানীয় লোকজনের সাথে ঘটনা সম্পর্কে তারা জানান, এ ধরনের কোন ঘটনা ঘটেছে কিনা তারা শুনেননি। তবে ডা. ইকবাল চরলক্ষ্যা ইউনিয়নের ১৩৬নং বিট পুলিশিং এর সভাপতি ছিলেন। তখন থেকে থানা পুলিশের সাথে তার একটা ভালো সম্পর্ক তৈরি হয়। সে সুবাধে এলাকায় জায়গা জমির সালিশ করতেন। জমি দখল বেদখলে মানুষকে হয়রানি করতেন। তবে কারো অভিযোগ লিখিত নেই তার বিরুদ্ধে।

অভিযোগ ও চাঁদাবাজির বিষয়ে জানতে চাইলে ডা. ইকবাল খোরশেদ বলেন, এসব অভিযোগ মিথ্যা। চাঁদাবাজির মামলা করার ঘটনাটি ষড়যন্ত্র ছাড়া কিছু নয়।’

কর্ণফুলী থানা পুলিশ সূত্রে জানা যায়, আদালত থেকে এধরনের কোন মামলা এখনো থানায় আসেনি, আসলে সঠিক তদন্ত করা হবে।’

২৪ ঘণ্টা/রিহাম

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…