খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে সাড়ম্বরে কুমারী পূজা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২০, ৮:৪৭ অপরাহ্ণ
যশোরে সাড়ম্বরে কুমারী পূজা অনুষ্ঠিত

নিলয় ধর, যশোর প্রতিনিধি : পৃথিবী ব্যাপী চলছে করোনা মহামারির প্রকোপ। এই মহামারিকে দমনে যশোরে এবার দেবী সুভগাকে অর্চনার মাধ্যমে কুমারী পূজা সম্পন্ন হয়। শনিবার (২৪ অক্টোবর) যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের আয়োজনে পাঁচ বছর বয়সী কন্যা ঐশ্বানী ভট্টাচার্য্যকে ‘সুভগা’ রূপে পূজা করা হয়েছে।

আশ্রম মিশন অধ্যক্ষ স্বামী জ্ঞানপ্রকাশানন্দ নিজে হাতে এই পূজা সম্পন্ন করে। শাস্ত্র অনুসারে এ কুমারীর পুজো করলে রোগ নাশ হয়। মহাঅষ্টমীর দিন সকাল ১১টায় আশ্রমে অনুষ্ঠিত হয় কুমারী পূজা। এই সময় স্বাস্থ্যবিধী মেনে পূজা আচারে অংশ নিতে আশ্রম আঙ্গিনায় সমবেত হন হাজারো পূর্ণার্থী।

কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের নির্দেশনায় এই বছর ঢাকায় কুমারী পূজা অনুষ্ঠিত না হলেও ঢাকার বাইরে হয়েছে। পরম্পরা মেনে যারা কুমারী পূজা করে আসছেন তারা এই পূজা করছে।

এই দিকে দুর্গাপূজার ৫ দিনের মধ্যমণি মহা অষ্টমীতে যশোরের সকল মন্ডবে মহামায়ার ভক্ত অনুরাগীদের পদচারণা ছিল বিশেষ চোখে পড়ার মতো। মন্দিরে মন্দিরে ধূপের সুগন্ধ, ঢাক ঢোলের বাদ্যের সাথে উলু শঙ্খধ্বণী সকল জ্বরা, দুঃখ অতিক্রম করে সুখ সমৃদ্ধির বার্তা দেয়। শাস্ত্র বিহীত মহা অষ্টমী পূজার পাশাপাশি মহা সন্ধিক্ষণের ৪৮ মিনিটের সন্ধি পূজা ধর্মবর্ণ নির্বিশেষে আসুরিক মনোভাবের বলিদানের মাহত্ব যেমন শেখায় তেমনি শতঅষ্ট প্রদীপের আলো যাবতীয় অজ্ঞতাকে পুড়িয়ে জ্ঞানের প্রজ্ঞায় উদ্ভাসিত করে হৃদয়কে। দেবী চামুণ্ডাকে দেখানো এই প্রদীপ শিখার আগুন যেন হিংসা, দৈহিক বাসনা ও ভোগের আকাঙ্খাকে পুড়িয়ে ছাই করে দেয়-এ মিনতি করে সকলে।

রোববার (২৫ অক্টোবর) মহানবমী। এই দিনে দেবী দুর্গাকে প্রাণ ভরে দেখে নেয়ার ক্ষণ।

কালিকাপুরাণ-এ মহানবমীতে যথাবিধানে বলিদান এবং ঐশ্বর্যলাভের নিমিত্ত জপ ও হোম করতে বলা হয়েছে। দেবী দুর্গার নাম বারবার উচ্চারণ করাকে ‘জপ’ বলে। জপ আসলে মাকে স্মরণ করা। এই জপের সংখা একশত ৮এক হাজার ৮ বা লাখও হতে পারে।

অনেক স্থানে মহানবমীর দিন হয় কুমারী পুজো। এ দিন অগ্নিকে প্রতীক করে সকল দেবদেবীকে আহুতি দেয়া হয়। অগ্নি সকল দেবতার যজ্ঞভাগ বহন করে যথাস্থানে পৌঁছে দিয়ে থাকে। এই দিনই দুর্গাপুজোর অন্তিম দিন। পরের দিন কেবল বিজয়া ও বিসর্জনের পর্ব। নবমী নিশিথে উৎসবের রাত শেষ হয়। নবমী রাত বিদায়ের অমোঘ পরোয়ানা নিয়ে হাজির। এই রাতের পর পিতৃআলয়ে কণ্যা রূপী মা চণ্ডী থাকবেন আর মাত্র কয়েক প্রহর।

২৪ ঘণ্টা/রাজীব

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…