খুঁজুন
, ,

ছাত্রলীগ নেতা রনির বিরুদ্ধে অধ্যক্ষের মামলায় অস্ত্র ও চাঁদাবাজির সত্যতা পায়নি পুলিশ!

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 29 October, 2019, 3:30 pm
ছাত্রলীগ নেতা রনির বিরুদ্ধে অধ্যক্ষের মামলায় অস্ত্র ও চাঁদাবাজির সত্যতা পায়নি পুলিশ!

শিক্ষা প্রতিষ্ঠানে অনুপ্রবেশ করে অস্ত্র ঠেকিযে চাঁদাবাজি ও হত্যার উদ্দ্যেশে মারধরের অভিযোগে চট্টগ্রাম বিজ্ঞান কলেজের অধ্যক্ষের দায়ের করা একটি মামলার চার্জশিট আদালতে পেশ করেছে পুলিশ।

এতে অভিযুক্ত চট্টগ্রাম নগর ছাত্রলীগের সাবেক সম্পাদক নুরুল আজিম রনিসহ ৭ জনের নাম উল্লেখ করা হয়। সোমবার (২৮ অক্টোবর) চট্টগ্রাম মহানগর হাকিমের আদালতে চার্জশিটটি দাখিল করার সত্যতা নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা চকবাজার থানার এসআই বদিউল আলম।

তবে প্রেরিত চার্জশিটে পুলিশ আসামিদের বিরুদ্ধে অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজির অভিযোগের কোনও সত্যতা পাওয়া যায়নি উল্লেখ করেছেন বলে আদালত সূত্রে জানা গেছে।

আদালত সূত্রে জানা যায়, চট্টগ্রাম মহানগর হাকিমের আদালতে চার্জশিটটি দাখিল করা হয় সোমবার (২৮ অক্টোবর)। চার্জশিটে নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিসহ ছাত্রলীগের বিভিন্ন স্তরের আরো ৬ নেতাকর্মীসহ মোট ৭ জনের নাম উল্লেখ করা হয়।

পুলিশের দেয়া চার্জশিটে উল্লেখ করা হয়, বিজ্ঞান কলেজের অধ্যক্ষ জাহেদ খানের দায়ের করা অভিযোগে নুরুল আজিম রনির নির্দেশে তানভীর মেহেদি ও নেওয়াজ শরীফ তার ঘাড়ে পিস্তল ঠেকিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি ও না দিলে তাকে হত্যার হুমকি দেয়ার যে অভিযোগগুলো আনা হয়েছে তার সত্যতা পাওয়া যায়নি। তবে অনুমতি না নিয়ে কলেজ অধ্যক্ষের কক্ষে অনুপ্রবেশের সিসিটিভি ভিডিও ফুটেজ জব্দ করা হয়। এতে কলেজটির অধ্যক্ষের কক্ষে অনধিকার প্রবেশ করে তাকে থাপ্পড় ও মারধরের সত্যতা পাওয়া যায়।

ভিডিও ফুটেজ ও বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহের পর শিক্ষককে মারধর, অপরাধমূলক ভয়ভীতি প্রদর্শন ও কলেজে অনধিকার প্রবেশের অপরাধে তিন ধারায় নুরুল আজিম রনির বিরুদ্ধে অভিযোগ আনা হয়্ অন্যান্য আসামিদের শুধু একটি ধারায় (কলেজে অনধিকার প্রবেশ করার) অভিযোগ আনা হয়েছে।

নুরুল আজিম রনি ছাড়া চার্জশিটে উল্লেখ থাকা অন্য ৬ আসামি চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ, কলেজ ও বিভিন্ন ওয়ার্ড ছাত্রলীগ কমিটির বিভিন্ন দায়িত্বে রয়েছেন। এরা হলেন তানভীর মেহেদি মাসুদ, নেওয়াজ শরীফ অমি, মজিবুর রহমান রাসেল, আরিফুর রহমান মাসুদ,নুরুল হুদা মিঠু ও কিরণ।

অভিযুক্ত ছাত্রলীগ নেতা নুরুল আজিম রনি একজন মাদকাসক্ত দাবী করে রনির ডোপ টেস্ট করানোর জন্য আদালতে আবেদন করার কথা জানিয়েছেন মামলার বাদি চট্টগ্রাম বিজ্ঞান কলেজের অধ্যক্ষ ড. জাহেদ।

প্রসঙ্গত, গত বছরের মার্চে বিজ্ঞান কলেজের তিন শতাধিক এইচএসসি পরীক্ষার্থীর কাছ থেকে পাঁচ হাজার টাকা করে উন্নয়ন ফি আদায়ের জন্য প্রবেশপত্র আটকে রেখেছিলেন অধ্যক্ষ জাহেদ খান। সেই প্রবেশপত্র আদায়ের জন্য নগর ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি আন্দোলনে নেমেছিলেন।

২০১৮ সালের ২৯ মার্চ দুপুরে মহানগর ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির নেতৃত্বে ছাত্রলীগের একটি গ্রুপ বিজ্ঞান কলেজে যায়। আন্দোলনের মুখে প্রবেশপত্র ফেরত দিতে বাধ্য হন জাহেদ খান। পরে সেই আন্দোলনের সময় জাহেদ খানকে ঘুষি দেয়ার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হলে বিতর্কের মুখে পড়েন রনি।

২০১৮ সালের ৪ এপ্রিল রনিসহ তার কয়েকজন অনুসারীর বিরুদ্ধে অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজির অভিযোগ এনে নগরীর চকবাজার থানায় মামলা দায়ের করেন কলেজ অধ্যক্ষ জাহেদ খান।

এদিকে ওই বছরের ২৪ সেপ্টেম্বর শিক্ষা বাণিজ্যসহ নানা অনিয়ম এবং মারধরের অভিযোগে চট্টগ্রাম বিজ্ঞান কলেজের অধ্যক্ষ জাহেদ খানের বিরুদ্ধেও আদালতে একটি মামলা দায়ের করা হয়। চট্টগ্রাম মহানগর হাকিম আবু ছালেম মো. নোমানের আদালতে মামলাটি দায়ের করেন ওই কলেজ থেকে এইচএসসি পাস করা ছাত্র জাকারিয়া হোসেন নাহিদ।

মামলার আরজিতে নাহিদ উল্লেখ করেন, গত বছরের ১৭ সেপ্টেম্বর এইচএসসি পরীক্ষার সনদ ও ছাড়পত্রের জন্য বিজ্ঞান কলেজের অধ্যক্ষের কক্ষে যান নাহিদ। তখন অধ্যক্ষ তার কাছে ছাড়পত্রের জন্য দুই লাখ টাকা দাবি করেন। এ সময় নাহিদ টাকা ছাড়া ছাড়পত্র দিতে কলেজ কর্তৃপক্ষ বাধ্য জানিয়ে টাকা দিতে অস্বকীকৃতি জানান।

এতে অধ্যক্ষ ক্ষেপে গিয়ে নাহিদকে মারধর শুরু করেন এবং এক পর্যায়ে অধ্যক্ষ তার গলা টিপে ধরে তাকে খুন করার হুমকি দেন। এ ঘটনায় নাহিদ চকবাজার থানায় মামলা দায়ের করতে গেলে ওসি আদালতে মামলা করার পরামর্শ দেন বলে আরজিতে উল্লেখ করেন নাহিদ। ওই মামলার বাদী তখন গণমাধ্যমকে জানিয়েছেন আদালত মামলাটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের দায়িত্ব দিয়েছেন।

Feb2
Feb2

প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 23 July, 2026, 5:31 pm
প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আসন্ন ব্রিকস সম্মেলনে অংশগ্রহণের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত।

বৃহস্পতিবার (২৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আগামী সেপ্টেম্বরে মাসে ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন অংশগ্রহণের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে (ভারত সফরের আমন্ত্রণপত্র) এসেছে। আমরা সেটা প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠিয়েছি।

আগামী ১২-১৩ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে ব্রিকসের ১৮তম সম্মেলন অনুষ্ঠিত হবে। ব্রিকসের সদস্য রাষ্ট্র না হলেও বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ফোনালাপ প্রসঙ্গে প্রশ্ন করা হলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, রাষ্ট্রপতির সঙ্গে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার ফোনালাপের নির্দিষ্ট তথ্য নেই, বিষয়টি তদন্ত করবে সরকার। সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রপতির ফোনালাপের বিষয়ে বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেনি। তথ্য প্রমাণ পেলে এ বিষয়ে তদন্ত করবে বাংলাদেশ।

গন্তান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশ চায় আলোচনার মাধ্যমে ভারতের চলমান উত্তেজনা সমাধান হবে। বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক সবসময় ভালো আছে। দুই দেশের সম্পর্ক উন্নয়ন নিয়েই আলোচনা হবে।

বিভিন্ন দেশে ভিসা বন্ধ আছে, এজন্য একাধিক বার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করা হয়েছে। নানা সমস্যা অ্যাড্রেস করে ভিসা সমস্যা সমাধানে কাজ করছে সরকার বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

ঊর্ধ্বতন ১৭ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 23 July, 2026, 4:33 pm
ঊর্ধ্বতন ১৭ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আলোচিত যুগ্ম কমিশনার ফরিদা ইয়াসমিনসহ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৩ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‍পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বাধ্যতামূলক অবসরে পাঠানো পুলিশ কর্মকর্তারা হলেন- হাইওয়ে পুলিশের ডিআইজি মোহাম্মদ আব্দুল্লাহীল বাকী, সিআইডির অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সরোয়ার হোসেন, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি বিধান ত্রিপুরা, পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি ড. এ কে এম ইকবাল হোসেন, বাংলাদেশ পুলিশ একাডেমি (বিপিএ) সারদার ডিআইজি মো. ওয়ালিদ হোসেন, এপিবিএনের অতিরিক্ত ডিআইজি সহেলী ফেরদৌস, সিআইডির অতিরিক্ত ডিআইজি রেবেকা সুলতানা ও রাজশাহী সারদার অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ তবারক উল্লাহ্‌।

এ ছাড়াও বাধ্যতামূলক অবসরে পাঠানো অন্য পুলিশ কর্মকর্তারা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মো. হাবিবুর রহমান, পুলিশ টেলিকমের অতিরিক্ত ডিআইজি হাসিনা রহমান, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি ফয়সল মাহমুদ ও কানিজ ফাতেমা, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি সুলতানা নাজমা হোসেন, নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি জেসমিন বেগম, টিডিএস ঢাকার পুলিশ সুপার আব্দুর রহিম শাহ চৌধুরী, সিআইডির ডিআইজি সানা শামীনুর রহমান এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি) মোছা. ফরিদা ইয়াসমিন।

এ বিষয়ে সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের বর্ণিত কর্মকর্তাদের সরকারি চাকরি আইন, ২০১৮ এর (২০১৮ সালের ৫৭ নম্বর আইন) ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধা পাবেন। এ ছাড়া জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

২৭ জুলাই থেকে পুনরায় শুরু হবে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 23 July, 2026, 4:09 pm
২৭ জুলাই থেকে পুনরায় শুরু হবে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পূর্বনির্ধারিত অবশিষ্ট পরীক্ষা আগামী ২৭ জুলাই থেকে আবার শুরু হবে। পরীক্ষার্থীরা নিয়মিত রুটিন অনুযায়ী অবশিষ্ট পরীক্ষাগুলোতে অংশ নেবেন। আর আগে যেসব পরীক্ষা অন্যত্র অনুষ্ঠিত হয়েছে কিন্তু চট্টগ্রামে স্থগিত হয়েছে, সেগুলো পরে নতুন রুটিন প্রকাশ করে আবার নেওয়া হবে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি সৈয়দ আক্তারুজ্জামনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বন্যা-পরবর্তী পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক অবস্থা, পরীক্ষার্থীদের মানসিক ও শারীরিক পরিস্থিতি, অংশীজনদের মতামত এবং ক্ষতিগ্রস্ত সড়ক যোগাযোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং এর আওতাধীন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল।

পরবর্তীতে বন্যা পরিস্থিতির উন্নতি, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলার জেলা প্রশাসকদের প্রতিবেদন এবং পরীক্ষা নিয়ন্ত্রকের আবেদনের ভিত্তিতে আগামী ২৭ জুলাই থেকে অবশিষ্ট পরীক্ষাগুলো যথারীতি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বন্যার কারণে যেসব পরীক্ষা স্থগিত হয়েছিল, সেগুলোর নতুন সময়সূচি পরবর্তীতে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে। পরীক্ষার্থী, প্রতিষ্ঠানপ্রধান ও সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

এর আগে, বন্যা-পরবর্তী পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক অবস্থা, পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক পরিস্থিতি এবং সড়ক যোগাযোগব্যবস্থার বিঘ্নের বিষয়টি বিবেচনায় নিয়ে গত ১৬ জুলাই চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন ২০২৬ সালের এইচএসসি ও সমমানের অবশিষ্ট সব পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়।

একইসঙ্গে মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম এবং কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার অবশিষ্ট বিষয়গুলোর পরীক্ষাও স্থগিত করা হয়েছিল।

উল্লেখ্য, গত ৮ জুলাই থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের পরীক্ষা বন্ধ রয়েছে। তবে চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের অন্য সব সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হচ্ছে।