লোহাগাড়ায় মৃত মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে নদভী এমপি’র অনুদানের চেক বিতরণ
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের অধীনে মৃত মুক্তিযোদ্ধা পরিবারের দাফন-কাফন ও সৎকার কাজের জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
রবিবার (১ নভেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে উপজেলার ১০ মৃত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের হাতে আনুষ্ঠানিকভাবে আর্থিক অনুদানের এ চেক তুলে দেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী। এ সময় তিনি ১ লক্ষ ৪৫ হাজার টাকার চেক প্রদান করেন।
অনুদানের চেক বিতরণকালে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আহসান হাবীব জিতু, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নীলূফা ইয়াসমিন চৌধুরী ও লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) জাকের হোসাইন মাহমুদ প্রমুখ।
২৪ ঘণ্টা/রিহাম/আজাদ



আপনার মতামত লিখুন