যশোরে ভবদহ জলাবদ্ধতার বাড়ির উঠোনের পানিতে শিশুর মৃত্যু
নিলয় ধর, যশোর প্রতিনিধি: যশোরের অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নের রামসরা গ্রামে অর্পণ মল্লিক (৭) নামে এক শিশু পানিতে ডুবে মারা গিয়েছে। সোমবার(৯ নভেম্বর) দুপুরে তাদের বাড়ির উঠোনে জমে থাকা পানি থেকে তার মরদেহ উদ্ধার করেন।
অর্পণ অভয়নগর উপজেলার রামসরা গ্রামের কৃষক বিপ্লব মল্লিকের একমাত্র সন্তান।
বিপ্লব মল্লিক জানিয়েছেন, ভবদহের জলাবদ্ধতার কারণে তার বাড়ির উঠোনে কোমর সমান পানি। বাড়ির সামনে উঁচু রাস্তা। যাতায়াতের জন্য বাড়ি থেকে রাস্তা পর্যন্ত লম্বা বাঁশের সাঁকো তৈরি করা হয়েছে। পাড়ার শিশুরা সাঁকো দিয়ে রাস্তায় যায়। সেখানে তারা খেলা করে।
সকালে তার ছেলে খেলা করার জন্য সাঁকো দিয়ে রাস্তায় যাওয়ার সময় পা পিছলে উঠোনের পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। পরে দুপুরে উঠোনে সাঁকোর নিচ থেকে তার মৃতদেহ উদ্ধার করেন।
সুন্দলী ইউনিয়ন পরিষদের(ইউপি)চেয়ারম্যান বিকাশ রায় বলেছেন, ভবদহের জলাবদ্ধতা ভয়াবহ রূপ নিয়েছে। জলাবদ্ধ পানিতে ডুবে যাওয়ার ভয়ে এলাকার শিশুদের কোমরে দড়ি বেঁধে দড়ির অপর প্রান্ত খাটিয়ার সাথে বেঁধে রাখা হচ্ছে।
২৪ ঘণ্টা/রিহাম


আপনার মতামত লিখুন