খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

লোহাগাড়ায় নুরুচ্ছাফা চৌধুরী-মিজানের নেতৃত্বে ‘বটতলী শহর উন্নয়ন’ কমিটি

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০, ১০:১৯ অপরাহ্ণ
লোহাগাড়ায় নুরুচ্ছাফা চৌধুরী-মিজানের নেতৃত্বে ‘বটতলী শহর উন্নয়ন’ কমিটি

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় ঐতিহ্যবাহী ‘বটতলী শহর উন্নয়ন’ কমিটির নেতৃত্ব পরিবর্তন করে নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

আজ বৃহষ্পতিবার (১২ নভেম্বর) দুপুর ১২ টায় লোহাগাড়া সদর ইউনিয়ন পরিষদ(ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরীকে আহবায়ক এবং উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ লোহাগাড়া উপজেলার সভাপতি মিজানুর রহমান মিজানকে সদস্য সচিব মনোনীত করে ১৩ সদস্যদের এ আহবায়ক কমিটির অনুমোদন দেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান হাবীব জিতু। আগামী এক বছরের জন্য ১৩ সদস্যের এ আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে বলে জানা গেছে।

নতুন আহবায়ক কমিটির সদস্যরা হলেন- লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী-আহবায়ক, বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের সভাপতি ও উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মিজান- সদস্য সচিব, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক আজিজ ষ্টোরের স্বত্বাধিকারী মিয়া মো: শাহজাহান- যুগ্ম আহবায়ক, লোহাগাড়া মা ও শিশু হাসপাতালের পরিচালক ওবাইদুল হক- যুগ্ম আহবায়ক, আইস পার্ক শপিং মলের স্বত্বাধিকারী মামুন অর রশিদ- সদস্য, লোহাগাড়া মা ও শিশু হাসপাতালের পরিচালক মুহাম্মদ আকতার হোসেন-সদস্য, খাঁজা ডেকোরেটার্সের স্বত্বাধিকারী এরশাদুল হক- সদস্য, বিএসআরএম’র পরিবেশক আখতারুজ্জামান চৌধুরী-সদস্য, মিজান ষ্টোরের স্বত্বাধিকারী মুহাম্মদ নাজিম উদ্দিন-সদস্য, মোবাইল প্লাসের স্বত্বাধিকারী এনামুল হক-সদস্য, মমতাজ ক্রোকারীজের স্বত্বাধিকারী মুহাম্মদ সালাহ উদ্দিন-সদস্য, শাহপীর মোবাইল সেন্টারের স্বত্বাধিকারী মুহাম্মদ হেলাল-সদস্য ও সিরাজ ষ্টোরের স্বত্বাধিকারী মুহাম্মদ সাইফুল ইসলাম-সদস্য।

এদিকে, লোহাগাড়া ‘বটতলী শহর উন্নয়ন’ এর আহবায়ক কমিটির অনুমোদন দেয়ায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী, লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আহসান হাবীব জিতু ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য রিজিয়া রেজা চৌধুরীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন নবগঠিত লোহাগাড়া বটতলী শহর উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ।

২৪ ঘণ্টা/রিহাম/আজাদ

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…