সীতাকুণ্ড পৌর নির্বাচনে কাউন্সিলর পদে নির্বাচন করবেন সাংবাদিক নাছির উদ্দিন অনিক
সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ড পৌরসভার ইদিলপুরের ৮নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন মানবাধিকার ও সমাজ কর্মী সাংবাদিক মোঃ নাছির উদ্দিন অনিক। তিনি ৮নং ইদিলপুর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি।
ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, কৃষিতে সমৃদ্ধ সীতাকুণ্ড পৌরসভার ৮ নং ওয়ার্ড। আর এই ওয়ার্ডকে ঘিরে রয়েছে নানা সম্ভাবনা। এখানে যেমনি রয়েছে গুরুত্বপূর্ণ ৩ টি শিক্ষা প্রতিষ্ঠান, তেমনি রয়েছে ব্যবসা-বাণিজ্যের বিশাল ক্ষেত্র।
উত্তর ও দক্ষিণ ইদিলপুর নিয়ে গড়ে ওঠা এই ওয়ার্ডে স্থায়ীয়, অস্থায়ীয় ও হিন্দু-মুসলমানের রয়েছে সুন্দর সম্প্রীতির বন্ধন।
এই ওয়ার্ডে রাজনীতিবিদ, ব্যবসায়ী, ছাত্র-শিক্ষক, সাংবাদিক, চাকুরীজীবি, কৃষকসহ নানা শ্রেণি পেশার ৩ হাজার নাগরিকের বসবাস।
আসন্ন সীতাকুণ্ড পৌরসভা নির্বাচনে গুরুত্বপূর্ণ এই ওয়ার্ডের সাধারণ জনগণের আশা- আকাঙ্খা ও দাবি পূরণে গণমানুষের বন্ধু হয়ে কাজ করে যেতে চান বাংলাদেশ আওয়ামী লীগ থেকে কাউন্সিলর পদে মনোনয়ন প্রত্যাশী সাংবাদিক নাছির উদ্দীন অনিক। জনগণের দোয়া ও ভালোবাসা নিয়ে কাউন্সিলর নির্বাচিত হলে ওয়ার্ডকে বদলে দেওয়ার কথাও জানান তিনি।
নাছির উদ্দিন অনিক রাজনীতির পাশাপাশি বহু সামজিক, সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত। এছাড়াও তিনি সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ও সমাজ উন্নয়ন সংগঠন শৈলী‘র সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
২৪ ঘণ্টা/রিহাম/দুলু


আপনার মতামত লিখুন