খুঁজুন
সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আনোয়ারার শেভরণে যুক্ত হলো আধুনিক প্রযুক্তির ‘চক্ষু সেবা’

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২৯ নভেম্বর, ২০২০, ১২:১৯ পূর্বাহ্ণ
আনোয়ারার শেভরণে যুক্ত হলো আধুনিক প্রযুক্তির ‘চক্ষু সেবা’

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে যুক্ত হলো আধুনিক মানের চক্ষু রিসার্চ সেন্টার।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার চাতরী চৌমহনীর সেভরণ শাখায় এর কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন রিসার্চ সেন্টারের সমন্বয়ক ডা. এম এ করিম। শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরি আনোয়ারা শাখার চেয়ারম্যান ডা. খন্দকার আবদুল্লাহ আল মাহমুদ সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন ব্যবস্থাপনা পরিচালক মীর মোশাররফ হোসেন।

ব্যবস্থাপক মিজানুর রহমান ও সুমন বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন, ডা. শামীম আল মামুন, ডা. মোহাম্মদ এহসান, ডা. আবদুল মান্নান সিকদার, ডা. গিয়াস উদ্দিন, ডা. এম মুজিবুর রহমান, ফিন্যান্স ডিরেক্টর মীর নাজের আহমদ, পরিচালক শাহাদাত হোসেন প্রমূখ।

চট্টগ্রামের বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. এম এ করিমের তত্ত্বাবধানে এই চক্ষু রিসার্চ সেন্টারে একদল বিশেষজ্ঞ চিকিৎসক নিয়মিত চোখের চিকিৎসা সেবা দেবেন।এছাড়াও দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে চক্ষু রিসার্চ সেন্টারে চালু করা হয়েছে ডায়াবেটিস সেন্টার, ফিজিওথেরাপি সেন্টার, খৎনা সেন্টার।

বিশেষজ্ঞ চিকিৎসক, আধুনিক প্রযুক্তি, সেরা চিকিৎসা সরঞ্জামের সমন্বয়ে পরিচালিত এই সমন্বিত চিকিৎসা কেন্দ্র যেখানে সাধারণ মানুষ সীমিত খরচে কাংখিত সেবা পাবেন বলে জানান উদ্যোক্তারা।

ব্যবস্থাপনা পরিচালক মীর মোশাররফ হোসেন জানান, শেভরণ সেবা ও মানে কখনো ছাড় দেয় না। আমরা সব সময় মানুষের সেবায় এগিয়ে থাকতে চাই। আনোয়ারায় এই নতুন চক্ষু রিসার্চ সেন্টারে আনোয়ারাবাসী সীমিত খরচে রাজধানী ঢাকা ও চট্টগ্রামের সেবা পাবেন। শহরের সেরা চক্ষু বিশেষজ্ঞগণ এখানে চেম্বার করবেন। ডায়বেটিস, ফিজিওথেরাপি, খৎনা সেন্টারেও নতুনত্বের ছোঁয়া পাবেন।

চক্ষু বিশেষজ্ঞ ডা. এম এ করিম বলেন, সুস্থ চোখ মানেই সুন্দর জীবন। আমরা এই সত্যটাকে ধারণ করে বিশ্বমানের চোখের চিকিৎসা আনোয়ারাবাসী তথা এই অঞ্চলের মানুষের কাছে পৌঁছে দেবো। কম খরচে আনোয়ারার সেভরণে রোগীরা চক্ষু সেবা পাবেন।

চক্ষু রিসার্চ সেন্টারে বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে চোখের সমস্যা নির্ণয়, ব্যবস্থাপত্রসহ সকল অপারেশনের সুযোগ থাকছে। এছাড়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী নির্ভুল পাওয়ারের চশমা নির্বাচনে থাকছে শেভরণ অপটিকসে আলাদা ইউনিট। যেখানে বিশেষ ছাড়ে সব ধরনের চশমা বিক্রি করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ৫ শতাধিক এতিম ও দুস্থ শিক্ষার্থীদের মধ্যে খাবার ও শীতবস্ত্র বিতরণ করা হয়।

Feb2

স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল লড়াকু কেপ ভার্দে

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ৭:৩৬ পূর্বাহ্ণ
স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল লড়াকু কেপ ভার্দে

শুরুতে এগিয়ে গেলেও প্রথমার্ধে ২-১ ব্যবধানে পিছিয়ে পড়ে বিশ্বকাপে প্রথমবার খেলতে আসা কেপ ভার্দে। কিন্তু এরপরও দমে যায়নি তারা। বিশ্বমঞ্চে নিজেদের প্রথমবার মেলে ধরা আফ্রিকার দেশ কেপ ভার্দে দেখাল লড়াকু ফুটবলের আসল রূপ। সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের পর এবার ফুটবল পরাশক্তি উরুগুয়েকেও আটকে দিল তারা। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে গ্রুপ ‘এইচ’র রোমাঞ্চকর ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে।

ম্যাচের প্রথমার্ধেই জমে উঠেছিল লড়াই। ২১ মিনিটে প্রায় ৩০ গজ দূর থেকে কেভিন পিনার নেওয়া ফ্রি-কিক উরুগুয়ের জাল কাঁপালে রূপকথার শুরু হয় কেপ ভার্দের। দেশের ফুটবল ইতিহাসে প্রথম বিশ্বকাপ গোলের দেখা পায় তারা।

তবে প্রথমার্ধের শেষ মুহূর্তে (৪৪ মিনিটে) ম্যাক্সিমিলিয়ানো আরাউহো এবং যোগ করা সময়ে (৪৫+৫ মিনিটে) আগুস্তিন কানোপিওর ব্যাক-টু-ব্যাক গোলে ২-১ ব্যবধানে লিড নিয়ে বিরতিতে যায় মার্সেলো বিয়েলসার উরুগুয়ে।

বিরতি থেকে ফিরে লিড ধরে রাখতে মরিয়া উরুগুয়ে আক্রমণাত্মক ধার বজায় রাখলেও কেপ ভার্দের জমাট রক্ষণভাগ আর ফাটল ধরতে দেয়নি। উল্টো ম্যাচের ৬১তম মিনিটে হেলিও ভারেলার করা গোল স্তব্ধ করে দেন লা সেলেস্তেদের। শেষ বাঁশি বাজা পর্যন্ত ২-২ সমতা ধরে রেখে মাঠ ছাড়ে দুদল।

প্রথম ম্যাচে ফেভারিট স্পেনকে গোলশূন্য ড্রয়ে রুখে দেওয়ার পর উরুগুয়ের বিপক্ষে এই ড্র কেপ ভার্দেকে নকআউট পর্বের রেসে টিকিয়ে রাখল। অন্যদিকে, সৌদি আরবের পর কেপ ভার্দের সাথেও পয়েন্ট ভাগাভাগি করায় গ্রুপ পর্বে টিকে থাকার সমীকরণ কঠিন হয়ে উঠল উরুগুয়ের জন্য।

এই ড্রয়ের পর দুদলেরই পয়েন্ট দাঁড়িয়েছে ২। গোল ব্যবধানে এগিয়ে থাকায় দুই নম্বরে অবস্থান করছে উরুগুয়ে, তিনে কেপ ভার্দে। এদিকে সর্বোচ্চ ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান স্পেনের। আর তলানিতে আছে সৌদি আরব।

বেলজিয়ামকে রুখে দিয়ে টেবিলের শীর্ষে ইরান

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ৭:১৯ পূর্বাহ্ণ
বেলজিয়ামকে রুখে দিয়ে টেবিলের শীর্ষে ইরান

শক্তিশালী বেলজিয়ামকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়ে ২০২৬ ফুটবল বিশ্বকাপের গ্রুপ ‘জি’র টেবিলের শীর্ষে উঠে এসেছে ইরান। লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে ১০ জনের বেলজিয়ামের বিপক্ষে ম্যাচটি ০-০ ব্যবধানে শেষ হওয়ায় দুই দলই মূল্যবান ১ পয়েন্ট করে ভাগ করে নিয়েছে। ২ ম্যাচ শেষে ২ পয়েন্ট এবং বেশি গোল করার সুবাদে বেলজিয়ামকে দুই নম্বরে নামিয়ে গ্রুপের শীর্ষস্থানটি দখল করেছে ইরান।

মাঠের শক্তিতে বেলজিয়াম যোজন যোজন এগিয়ে থাকলেও ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে ফুটবলবিশ্ব দেখল এক চরম নাটকীয় ম্যাচ। প্রথমার্ধে ইরানের গোল বাতিল আর দ্বিতীয়ার্ধে বেলজিয়ামের লাল কার্ডের ধাক্কা- সব মিলিয়ে ম্যাচটি ছিল উত্তেজনায় ঠাসা।

ম্যাচের প্রথমার্ধের ২৫ মিনিটে প্রথম নাটকীয়তার জন্ম হয়। বেলজিয়ামের রক্ষণভাগকে বোকা বানিয়ে বল জালে জড়িয়ে উদযাপনে মেতে উঠেছিলেন ইরানি ফরোয়ার্ড মেহেদি তারেমি। কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির নিখুঁত অফসাইড কলে কপাল পোড়ে ইরানের। অল্পের জন্য অফসাইড হওয়ায় গোলটি বাতিল করেন রেফারি।

১-০ লিড পাওয়ার সুযোগ হাতছাড়া হলেও দ্বিতীয়ার্ধে ম্যাচের ভাগ্য ইরানের দিকে আরও হেলে পড়ে বেলজিয়াম শিবিরে লাল কার্ডের আঘাতে। ম্যাচের ৭০তম মিনিটে ইরানের একটি বিপজ্জনক কাউন্টার অ্যাটাক রুখতে গিয়ে ফাউল করে বসেন বেলজিয়ান ডিফেন্ডার। এর আগেই হলুদ কার্ড থাকায় রেফারি তাকে দ্বিতীয় হলুদ কার্ড তথা লাল কার্ড দেখিয়ে মাঠ ছাড়ার নির্দেশ দেন।

১০ জনের বেলজিয়ামকে পেয়ে শেষ ২০ মিনিট আক্রমণের ধার বাড়ায় ইরান। তবে বেলজিয়ান গোলরক্ষক থিবো কোর্তোয়ার দারুণ কিছু সেভের কারণে ডেডলক ভাঙা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত দুই ম্যাচ শেষে ২ পয়েন্ট নিয়ে নকআউটের দৌড়ে বেলজিয়ামের সমানতালেই টিকে রইল লড়াকু ইরান।

ক্যাপ ভার্দে ধাক্কা সামলে চেনা ছন্দে স্পেন, সৌদির জালে ৪ গোল

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ণ
ক্যাপ ভার্দে ধাক্কা সামলে চেনা ছন্দে স্পেন, সৌদির জালে ৪ গোল

প্রথম ম্যাচে পুঁচকে ক্যাপ ভার্দের বিরুদ্ধে গোলশূন্য ড্রয়ের হতাশা ভুলে বিশ্বকাপের মঞ্চে নিজ রূপে ফিরল স্পেন। গ্রুপ ‘এইচ’তে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে সৌদি আরবের রক্ষণভাগকে ছিন্নভিন্ন করে ৪-০ ব্যবধানে হারাল স্প্যানিশরা। তাতেই পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা।

প্রথম ম্যাচে নবাগত ক্যাপ ভার্দের কাছে অনাকাঙ্ক্ষিতভাবে ২ পয়েন্ট হারিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছিল স্পেন। আজ যেন সেই ক্ষোভটাই সৌদি আরবের ওপর উগরে দিল তারা। ম্যাচের শুরু থেকেই চেনা টিকিটাকা আর আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়ে বসে ২০১০ সালের বিশ্ব বিশ্বচ্যাম্পিয়নরা। হামস্ট্রিং ইনজুরি কাটিয়ে আজ শুরুর একাদশে ফিরেই স্পেনের আক্রমণের ধার বাড়িয়ে দেন তরুণ বিস্ময় বালক লামিনে ইয়ামাল।

ম্যাচের দশম মিনিটে মিকেল ওয়ারজাবালের ক্রস থেকে দুর্দান্ত এক ফিনিশিংয়ে স্পেনকে প্রথম লিড এনে দেন ইয়ামাল। প্রথম গোলের ধাক্কা সৌদি আরব সামলে ওঠার আগেই শুরু হয় ওয়ারজাবাল ঝড়। ম্যাচের ২১ এবং ২৪ মিনিটে মাত্র ৩ মিনিটের ব্যবধানে পর পর দুটি চোখধাঁধানো গোল করে দলের বড় জয় নিশ্চিত করার পাশাপাশি নিজের জোড়া গোল পূর্ণ করেন রিয়াল সোসিয়েদাদের এই ফরোয়ার্ড। প্রথমার্ধেই ৩-০ ব্যবধানে এগিয়ে ম্যাচ পুরোপুরি নিজেদের পকেটে পুরে নেয় স্পেন।

দ্বিতীয়ার্ধের শুরুতে (৪৯ মিনিটে) স্প্যানিশ ডিফেন্ডার মার্ক কুকুরেয়ার জোরালো শট ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে দেন সৌদি ডিফেন্ডার হাসান আল-তামবাক্তি। এই আত্মঘাতী গোলে ব্যবধান দাঁড়ায় ৪-০।

এরপর বেশ কিছুক্ষণ নিজেদের জাল অক্ষত রাখে সৌদি আরব। তবে যোগ করা সময়ে আর একটি গোল করেছিল স্পেন। কিন্তু ভিএআরের মাধ্যমে সেই গোলটি বাতি করেন রেফারি। ফলে ৪-০ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে স্প্যানিশরা।

২ ম্যাচে সর্বোচ্চ ৪ পয়েন্ট নিয়ে টেবিলের এক নম্বরে অবস্থান স্পেনের। গ্রুপের অন্য তিন দলের পয়েন্ট সমান ১।