খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ভারতকে উড়িয়ে দিয়ে অস্ট্রেলিয়ার সিরিজ জয় নিশ্চিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২৯ নভেম্বর, ২০২০, ৮:৪৭ অপরাহ্ণ
ভারতকে উড়িয়ে দিয়ে অস্ট্রেলিয়ার সিরিজ জয় নিশ্চিত

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচেই দাপুটে জয়ে সিরিজ নিজেদের করে নিলো অস্ট্রেলিয়া। সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারত হেরেছে ৫১ রানে। অস্ট্রেলিয়ার পক্ষে সবাই দুর্দান্ত ব্যাটিং করেছেন। ভারতের কোহলি-রাহুল লড়াই করলেও হার এড়াতে পারেননি।

সিডনিতে বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে বলের সাথে পাল্লা দিয়েই রান তুলছিলেন শিখর ধাওয়ান ও মায়াঙ্ক আগারওয়াল। তবে কেউই ইনিংস বড় করতে পারেননি। শ্রেয়াশ আইয়ারও আশা জাগিয়েও ইনিংস বড় করতে ব্যর্থ হন। ভারতের পক্ষে সেঞ্চুরির আশা জাগিয়েছিলেন দলীয় অধিনায়ক ও সহ-অধিনায়ক। তবে তা কেবল হারের ব্যবধান কমিয়েছে।

সফরকারীদের পক্ষে সর্বোচ্চ ৮৯ রান করেন কোহলি। তার ৮৭ বলের ইনিংসটির সমাপ্তি টানেন জস হ্যাজলউড। কোহলির ইনিংসে ছিল ৭টি চার ও ২টি ছয়। অপরদিকে, সহ-অধিনায়ক রাহুল করেন ৬৬ বলে ৭৬ রান। অ্যাডাম জাম্পার শিকার হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৪টি চার ও ৫টি ছক্কা।

নির্ধারিত ৫০ ওভার খেলে ভারত সংগ্রহ করতে পারে ৩৩৮ রান। অস্ট্রেলিয়ার পক্ষে হ্যাজলউড ও জাম্পা ২টি করে এবং প্যাট কামিন্স ৩টি উইকেট শিকার করেন। তবে বাজে দিন গিয়েছে মিচেল স্টার্কের। ৯ ওভারে তিনি খরচ করেছেন ৮২ রান।

৫১ রানের এই জয়ে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে নিজেদের করে নিলো অস্ট্রেলিয়া। ফিল্ডিংয়ের সময়ে চোট নিয়ে মাঠ ছাড়েন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার।

তার আগে ব্যাটিং করে ৫০ ওভারে অস্ট্রেলিয়া সংগ্রহ করে ৩৮৯ রান। অস্ট্রেলিয়ার উদ্বোধনী জুটিতে ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ যোগ করেন ১৪২ রান। ৬০ রান করা ফিঞ্চকে আউট করে জুটি ভাঙেন মোহাম্মদ শামি। ফিঞ্চের বিদায়ের পরে আর বেশিক্ষণ ক্রিজে থাকেননি ওয়ার্নারও। শতকের আশা জাগিয়েও ৮৩ রানে রান আউটে কাটা পড়েন তিনি। তার ৭৭ বলের ইনিংসটিতে ছিল ৭টি চার ও ৩টি ছক্কা।

অপরপ্রান্তে প্রথম ম্যাচেরই পুনারাবৃত্তি করেন স্টিভ স্মিথ। প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও ৬২ বলে শতক হাঁকান তিনি। ভারতীয় বোলারদের উড়িয়ে স্মিথ খেলেন সব দৃষ্টি নন্দন শট। হার্দিক পান্ডিয়ার শিকার হওয়ার আগে করেন ১০৪ রান। তার ৬৪ বলের ইনিংসটিতে ছিল ১৪টি চার ও ২টি ছক্কা। ফেরার আগে মারনাস লাবুশানের সাথে গড়েন ১৩৬ রানের জুটি।

স্মিথ বিদায় নিলেও অস্ট্রেলিয়ার রানের চাকা ঘোরায় কোনো পরিবর্তন আসেনি। আজকেও ব্যাট হাতে ঝড় তোলেন ম্যাক্সওয়েল। ৬১ বলে ৭০ রান করে জাসপ্রীত বুমরাহের শিকার হয়ে সাজঘরে ফেরেন লাবুশানে। ম্যাক্সওয়েলের সাথে ৮০ রানের জুটি গড়েছিলেন তিনি।

৫০ ওভারে অস্ট্রেলিয়া সংগ্রহ করেছে ৩৮৯ রান। ম্যাক্সওয়েল অপরাজিত থাকেন ৬৩ রানে। তার ২৯ বলের টর্নেডো ইনিংসে ছিল ৪টি করে চার ও ছক্কা।

ভারতীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ ৭৯ রান খরচ করেন বুমরাহ। এছাড়া শামি ৯ ওভারে ৭৩ রান, নবদ্বীপ সাইনি ৭ ওভারে ৭০ রান ও যুযবেন্দ্র চাহাল ৯ ওভারে ৭১ রান খরচ করেছেন।

সংক্ষিপ্ত স্কোর

অস্ট্রেলিয়া ৩৮৯/৪ (৫০ ওভার)
স্মিথ ১০৪, ওয়ার্নার ৮৩, লাবুশানে ৭০, ম্যাক্সওয়েল ৬৩*, ফিঞ্চ ৬০;
হার্দিক ১/২৪।

ভারত ৩৩৮/৯ (৫০ ওভার)
কোহলি ৮৯, রাহুল ৭৬, আইয়ার ৩৮, শিখর ৩০, হার্দিক ২৮, মায়াঙ্ক ২৮;
কামিন্স ৩/৬৭, হ্যাজলউড ২/৫৯, জাম্পা ২/৬২;

অস্ট্রেলিয়া ৫১ রানে জয়ী।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…