খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

করোনাকালে করোনা বহির্ভূত কাজ নিয়ে ব্যস্ত ছিল সরকার: ডা. শাহাদাত

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২৯ নভেম্বর, ২০২০, ১০:০৬ অপরাহ্ণ
করোনাকালে করোনা বহির্ভূত কাজ নিয়ে ব্যস্ত ছিল সরকার: ডা. শাহাদাত

চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও চসিক মেয়র প্রার্থী ডাঃ শাহাদাত হোসেন বলেছেন, মহামারী করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ এখন ভয়াবহ আকারে শুরু হয়েছে। অথচ সরকার গত নয় মাসের করোনাকালে করোনা বহির্ভূত কাজ নিয়ে ব্যস্ত সময় পার করেছে।

করোনা সচেতনতা বিষয়ে বিএনপিই প্রথম কাজ শুরু করে। নিজেদের পকেটের টাকা খরচ করে দেশের মধ্যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে নেতা কর্মীরা। করোনাকালে মানুষের কল্যাণে বিএনপি যে কাজ করেছে তা অন্য কেউ করতে পারেনি। জিয়াউর রহমান ফাউন্ডেশন দেশের মানুষের জন্য সর্বদা কাজ করে যাচ্ছে। শিশু-কিশোর ও তরুণদের বিজ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করতে ভার্চুয়াল বিজ্ঞানমেলার আয়োজন করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। দেশনায়ক তারেক রহমানের নির্দেশে দেশের বিভিন্ন দু্র্যোগ দুর্বিপাকে জনগনের পাশে আছে ও থাকবে।

তিনি রবিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় কাপাসগোলাস্থ বড় গেরেজ এলাকায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের বিজ্ঞান মেলার পুরস্কার বিতরনকালে এ কথা বলেন।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে সারাদেশে ভার্চুয়াল বিজ্ঞান মেলার আয়োজন করা হয়। এতে চট্টগ্রামের মিফতাহুল জান্নাত ৩য় স্থান লাভ করায় তাকে একটি ল্যাপটপ পুরস্কার দেওয়া হয়।

ডাঃ শাহাদাত হোসেন বলেন, চোর-ডাকাত দুর্নীতিবাজ দিয়ে ভর্তি স্বাস্থ্যখাত। এই খাত থেকে প্রতিদিনই দুর্নীতিবাজ বের হচ্ছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা স্বাস্থ্যখাতের সাথে জড়িত হয়ে করোনা মোকাবেলার জন্য যত স্বাস্থ্য সরঞ্জাম সবকিছুর এক ধরনের জালিয়াতি চক্র তৈরি হয়েছে। এই স্বাস্থ্যখাতে যত দুর্নীতি হয়েছে সেগুলোর টাকা দিয়ে করোনা রোগীদের জন্য আরো ভালো স্বাস্থ্যসেবার ব্যবস্থা করা যেত। অথচ সরকার দুর্নীতির মাধ্যমে তাদের দলের নেতাকর্মীদের ভবিষ্যৎ রচনার সুযোগ করে দিয়েছে।

তিনি অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ মুক্তি ও দেশনায়ক তারেক রহমানের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।

এসময় উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর সমন্বয়কারী ও ড্যাব চমেক শাখার সভাপতি অধ্যাপক ডাঃ মোহাম্মদ জসিম উদ্দীন, চট্টগ্রাম জেলা ড্যাবের সভাপতি অধ্যাপক ডাঃ তমিজ উদ্দীন আহমেদ মানিক, চট্টগ্রাম মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ এস এম সারোয়ার আলম, উপজাতি বিষয়ক সম্পাদক অধ্যাপক জন্টু বড়ুয়া, সহ দপ্তর সম্পাদক মোঃ ইদ্রিস আলী, শোলকবহর ওয়ার্ড় বিএনপির সাধারন সম্পাদক ও কাউন্সিলর প্রার্থী হাসান চৌধুরী উসমান, মিফতাহুল জান্নাতের পিতা ইঞ্জিনিয়ার আবদুল মান্নান, ছাত্রদল নেতা সৌরভ প্রিয় পাল, নজরুল ইসলাম প্রমূখ।

Feb2

অস্ত্র মামলায় ফয়সাল করিমের ১০ বছরের কারাদণ্ড

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১২:৫৪ অপরাহ্ণ
অস্ত্র মামলায় ফয়সাল করিমের ১০ বছরের কারাদণ্ড

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদকে অস্ত্র আইনের মামলায় দশ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ মাহমুদুল মোহসীন এ রায় ঘোষণা করেন। গত রোববার মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য আজকের দিন ধার্য করেন। মামলায় ফয়সাল করিম পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৭ নভেম্বর আদাবরের বায়তুল আমান হাউজিং সোসাইটির একটি ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে র‌্যাব-২। তখন পালানোর চেষ্টাকালে ফয়সাল করিমকে আটক করা হয়। তার বাসায় তল্লাশি চালিয়ে চার রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার করে র‌্যাব।

এ ঘটনায় পরদিন আদাবর থানায় ফয়সাল করিমের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেন র‌্যাবের হাবিলদার মশিউর রহমান।

মামলায় অভিযোগ করা হয়, ফয়সাল করিম এলাকার চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ এবং মাদক কেনাবেচার হোতা। তিনি দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে চাঁদাবাজি, খুন-জখম এবং জমি দখলসহ সন্ত্রাসী কার্যক্রমের নেতৃত্ব দিয়ে আসছেন। অপরাধ সংঘটনের জন্য অবৈধ আগ্নেয়াস্ত্র নিজের কাছে রেখেছিলেন।

তদন্ত শেষে ফয়সাল করিমকে অভিযুক্ত করে গত বছরের ২৮ মার্চ আদাবর থানার উপ-পরিদর্শক জাহিদ হাসান আদালতে অভিযোগপত্র জমা দেন। মামলার বিচার চলাকালে আদালত ১৪ জনের মধ্যে ১৩ জনের সাক্ষ্যগ্রহণ করেন।

গত বছরের ১৭ নভেম্বর পর্যন্ত ফয়সাল করিম এ মামলায় জামিনে ছিলেন। এরপর ওসমান হাদি হত্যার ঘটনার পর থেকে তাকে প্রকাশ্যে দেখা যায়নি। এর মধ্যে গত মাসে তিনি ভারতে গ্রেপ্তার হয়েছেন।

ভারত থেকে ২০০ ব্রডগেজ কোচের ক্যারেজ রেলের বহরে যুক্ত হবে : রেলমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১২:২৯ অপরাহ্ণ
ভারত থেকে ২০০ ব্রডগেজ কোচের ক্যারেজ রেলের বহরে যুক্ত হবে : রেলমন্ত্রী

২০২৬ সাল থেকে ২০২৭ সালের ডিসেম্বর নাগাদ ২০০টি ব্রডগেজ ক্যারেজ বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হবে বলে জানিয়েছেন রেলপথ, সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ১২তম দিন টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তরে তিনি এ তথ্য জানান।

ফরিদপুর-১ সংসদ সদস্য মো. ইলিয়াস মোল্লা লিখিত প্রশ্ন রেখে বলেন, ঢাকা-কমলাপুর থেকে ফরিদপুর-রাজবাড়ী হয়ে মধুখালি, বোয়ালমারী দিয়ে গোপালগঞ্জ পর্যন্ত কোনো রেলগাড়ি পরিচালনা করার পরিকল্পনা আছে কিনা?

জবাবে শেখ রবিউল আলম বলেন, বাংলাদেশ রেলওয়ের অধীনে এই বছরে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের অর্থায়নে ভারত থেকে ২০০ ব্রডগেজ কোচের সরবরাহ শুরু হওয়ার কথা রয়েছে। প্রকল্পের আওতায় ২০২৬ সালের জুন থেকে ২০২৭ সালের ডিসেম্বর নাগাদ ২০০টি ব্রডগেজ ক্যারেজ বাংলাদেশ রেলওয়ে বহরে যুক্ত হবে মর্মে আশা করা যায়। ক্যারেজগুলো সরবরাহ পাওয়া সাপেক্ষে নতুন ট্রেন পরিচালনার বিষয়ে বাংলাদেশ রেলওয়ে রুট নির্ধারণের উদ্যোগ নেওয়া হবে।

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলামের প্রশ্নের জবাবে রেলপথ মন্ত্রী বলেন, ‘বর্তমানে বনলতা এক্সপ্রেস ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত চলাচল করছে। তাছাড়া আন্তঃনগর চাঁপাইনবাবগঞ্জ শাটল-২-এর মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী এসে আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনে করে ঢাকা পর্যন্ত যাতায়াত করার সুবিধা রয়েছে। বর্তমানে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে ইঞ্জিন, কোচ ও ক্রুর অভাবে ১৯টি মেইল/কমিউটার ও ২১টি লোকাল ট্রেন চলাচল বন্ধ আছে এবং প্রতিদিন ৭/৮টি মালবাহী ট্রেন পুশব্যাক হচ্ছে।

পহেলা বৈশাখে ১০ জেলায় কৃষক কার্ড বিতরণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১২:১৮ অপরাহ্ণ
পহেলা বৈশাখে ১০ জেলায় কৃষক কার্ড বিতরণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পহেলা বৈশাখে (১৪ এপ্রিল) টাঙ্গাইলসহ দেশের ১০টি জেলায় কৃষক কার্ড বিতরণের কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (০৯ এপ্রিল) সরকারি এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, পহেলা বৈশাখে (১৪ এপ্রিল) টাঙ্গাইলসহ বাংলাদেশের ১০টি জেলায় কৃষক কার্ড বিতরণের উদ্বোধন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থেকে কৃষকদের মধ্যে কার্ড বিতরণ করবেন।