ফটিকছড়িতে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে নেয়ার অভিযোগ

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০, ৫:১৯ সন্ধ্যা
ফটিকছড়িতে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে নেয়ার অভিযোগ

ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়িতে কৃষি জমি থেকে অবৈধ ভাবে মাটি কেটে নেয়ার অভিযোগ উঠেছে পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদার জামান এন্ড ব্রাদার্স এর বিরুদ্ধে।

এ ব্যাপারে ফটিকছড়ি উপজেলার ইউএনও বরাবর লিখিত এই অভিযোগ করেন ভূক্তভোগীরা। লিখিত অভিযোগে পাইন্দং ইউনিয়নের বেড়াজালি এলাকার বাসিন্দা মোবারক হোসেন, আবুল কালাম ও মো; ইউনুছ জানান, আমাদের মালিকাদাধীন কৃষি জমি হতে পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদার মেসার্স জামান এন্ড ব্রাদার্স অবৈধভাবে ৪/৫টি স্কেভেটর দিয়ে মাটি খনন করে নিয়ে যাচ্ছে।

ঠিকাদার কোন নিয়ম কানুন না মেনে মাটি খননের ফলে আমাদের জমি বর্তমানে ফসল চাষের অনুপোযুগী হয়ে পড়েছে। এই জন্য আমরা প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেন। এদিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, ধুরুং খালের বাধ নির্মানের জন্য কৃষি জমির মাটি টপ সয়েল কেটে প্রায় ৪/৫ ফুট গভীর করে স্কেভেটর দিয়ে ধুরুং খালের পাশে আটি বানানো হচ্ছে।

সেখানে ২০/৩০ পরিবারের ধানী জমি রয়েছে বলে ভূমি মালিকরা জানান। এ ব্যাপারে ফটিকছড়ি ইউএনও মো. সায়েদুল আরেফিন বলেন, কৃষি জমি থেকে মাটি কেটে নেয়ার অভিযোগ পেয়েছি।বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের। তাই তাদের সাথে যোগাযোগ করতে অভিযোগকারীদের পরামর্শ দিয়েছি।

২৪ঘণ্টা/এন এম রানা

Feb2
Feb2