সাঙ্গু নদীর ড্রেজিং কাজের উদ্বোধন করলেন ড .আবু রেজা নদভী এমপি

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০, ১:৪২ দুপুর
সাঙ্গু নদীর ড্রেজিং কাজের উদ্বোধন করলেন ড .আবু রেজা নদভী এমপি

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদান্যতায় “চট্টগ্রাম জেলার সাতকানিয়া-লোহাগাড়া উপজেলার সাঙ্গু ও ডলু নদীর তীর সংরক্ষণ প্রকল্প (১ম সংশোধিত)” শীর্ষক প্রকল্পের আওতায় সাঙ্গু নদীর ২১. ৮৩২ কি.মি ড্রেজিং কাজের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী।

২৬ ডিসেম্বর (শনিবার) বিকেল তিনটায় নলুয়া ইউনিয়ন এলাকায় সাঙ্গু নদীর এ ড্রেজিং কাজের শুভ উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী তয়ন কুমার ত্রিপুরা, পটিয়া জোনের উপ-বিভাগীয় প্রকৌশলী শওকত ইবনে সাহীদ, সাতকানিয়া সার্কেলের এডিশনাল এসপি জাকারিয়া মুহাম্মদ জিকু, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন, ঢেমশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ জায়েদ নুর, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের মানব সম্পদ বিষয়ক সম্পাদক ও আমিলাইশ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সরওয়ার উদ্দিন চৌধুরী, নলুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আহমদ মিয়া, সাতকানিয়া উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও মাদার্শা ইউনিয়নের চেয়ারম্যান আ.ন.ম সেলিম চৌধুরী, কার্যনির্বাহী সদস্য এটিএম সাইফুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা তাঁতী লীগের যুগ্ম আহবায়ক লিয়াকত আলী, যুবলীগ নেতা দেলোয়ার হোসেন বেলাল, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের স্বাস্থ্য ও চিকিৎসা সেবা বিষয়ক সম্পাদক মিনহাজ, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল মান্নানসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

২৪ ঘণ্টা/এ. কে. আজাদ

Feb2
Feb2