খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

বোয়ালখালীতে পোপাদিয়া স্বাস্থ্য কেন্দ্রে ফাটল, ঝুঁকিতে চিকিৎসা সেবা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৭ এপ্রিল, ২০২১, ৩:৩২ অপরাহ্ণ
বোয়ালখালীতে পোপাদিয়া স্বাস্থ্য কেন্দ্রে ফাটল, ঝুঁকিতে চিকিৎসা সেবা

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে পোপাদিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে জীবনের ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসা কার্যক্রম।

গতকাল মঙ্গলবার সরজমিনে দেখা গেছে, স্বাস্থ্য কেন্দ্র ভবনে অসংখ্য ফাটল। পলেস্তার খসে পড়েছে সিলিংয়ের। দরজা-জানালার ভেঙে পড়েছে। এরপরও জীবনের ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসা সেবা প্রদান কার্যক্রম।

জানা গেছে, অত্র এলাকার জনসাধারণের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে পোপাদিয়া ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র ভবনটি নির্মিত হয়েছিল ১৯৭৮ সালে। পরবর্তী সময় ২০০৪ সালে ৫লাখ টাকা ব্যয়ে তা সংস্কার করা হয়। বর্তমানে ভবনটি জরাজীর্ণ হয়ে ব্যবহার অনুপোযোগী।

ভবনটিতে ৭টি কক্ষ থাকলেও ১টি কক্ষে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে । এ কেন্দ্রে চিকিৎসকসহ ৬টি পদ রয়েছে। এরমধ্যে চিকিৎসকের পদে নিযুক্ত ডা. নাবিলা তাসনীম যোগদানের পর থেকেই প্রেষণে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত রয়েছেন। এছাড়া ১জন কমিউনিটি উপ-সহকারী মেডিক্যাল অফিসার ও ১জন আয়া দিয়ে চলছে চিকিৎসা কার্যক্রম। বাকি তিনটি পদ শূণ্য রয়েছে।

এ ব্যাপারে চট্টগ্রাম সিভিল সার্জন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন বলে জানিয়েছেন দায়িত্বরত কমিউনিটি উপ-সহকারী মেডিক্যাল অফিসার সঞ্জয় কুমার শিকদার। তিনি বলেন, ‘এ পর্যন্ত বেশ কয়েকবার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি দেওয়া হয়েছে। প্রয়োজনীয় নির্দেশনা না আসায় জীবনের ঝুঁকি নিয়ে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। ’

স্বাস্থ্য কেন্দ্র ভবনের পাশাপাশি আবাসিক ভবনটিরও অবস্থা নাজুক। আবাসিক ভবনটিতে বর্ষা মৌসুমে ছাদ দিয়ে কক্ষে পানি প্রবেশ করে বলে জানান তিনি।

স্বাস্থ্য কেন্দ্রে আসা সেবা গ্রহীতা রওনক জাহান বলেন, ‘আমরা গরীব মানুষ। ঘরে দুয়ারের এই হাসপাতালে চিকিৎসা পাই। কিন্তু সেবা নিতে এসে ভয়ে থাকতে হয় ভবনটির ফাটল দেখে। মনে হয় যেকোনো মূর্হুতে ভেঙে পড়বে বাতাসে।’

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হোসেন আল মামুন বলেন, পোপাদিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ভবনটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার বলেন, বিষয়টি সর্ম্পকে অবগত নই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

২৪ ঘণ্টা/পূজন

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…