সীতাকুণ্ডের কৃতি সন্তান ও চমেক এর চক্ষু বিশেষজ্ঞ ডা.মাসুদ পারভেজ এর ইন্তেকাল
সীতাকুণ্ড প্রতিনিধি : চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগের প্রধান সীতাকুণ্ড উপজেলার কৃতি সন্তান ডা. মাসুদ পারভেজ আর নেই। (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)
বৃহস্পতিবার রাতে এশার নামাজ পড়ার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। এসময় নগরীর মেহেদীবাগ ন্যাশনাল হাসপাতালে নেয়ার পর দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ডা.এখলাছ উদ্দিনের বড় ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে এক মেয়ে ও বৃদ্ধ পিতা ও ৫ বোনকে রেখে যান।
চট্টগ্রামসহ সীতাকুণ্ডের চক্ষুরোগীদের আস্থার ঠিকানা ডা.মাসুদ পারভেজ এর আকস্মিক মৃত্যুতে চিকিৎসকমহল ও সীতাকুণ্ডের সর্বত্র শোকের ছায়ার নেমে আসে।
এদিকে ডা.মাসুদ পারভেজ এর আকস্মিক মৃত্যুতে শোক জানিয়েছেন চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস এম আল মামুন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল্লাহ আল বাকের ভুঁইয়া, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরীসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন রানৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর সমবেদনা জানান।
২৪ ঘণ্টা/দুলু



আপনার মতামত লিখুন