সীতাকুণ্ডে শিবপুর অলিম্পিক ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২০, ৬:৩০ সন্ধ্যা
সীতাকুণ্ডে শিবপুর অলিম্পিক ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের ক্রীড়া ও সামাজিক সংগঠন শিবপুর কিং ষ্টার ক্রীড়া সংঘ’র উদ্যোগে অলিম্পিক ক্রিকেট টুর্ণামেন্ট উদ্বোধন হয়েছে।

শনিবার রাতে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক ও চট্টগ্রাম সিটি কলেজ ছাত্রলীগের সহ সম্পাদক ভূঁইয়া সামী আল মুজতবা (শুভ), সাবেক উপজেলা আওয়ামীলীগের সদস্য রতন মিত্র, সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের সাবেক সাংস্কৃতি সম্পাদক ও ৪ নং মুরাদপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রেহান উদ্দীন, সাবেক উপজেলা ছাত্রলীগ সদস্য এস এম রিয়াদ জিলান, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ কামাল, মাকসুদ, শুভ ও সাকিব।

শিবপুর কিং ষ্টার ক্রীড়া সংঘ’র সভাপতি নুরুচ্ছাপার সভাপতিত্বে ও শিবপুর ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুনসুর এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সংগঠনের সকল সদস্য, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় অংশ নেয় মরহুম নাছির উদ্দীন একাদশ বনাম বাড়বকুণ্ড-শুকলালহাট একাদশ।

Feb2
Feb2