হালদা নদী পরিদর্শনে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ৩০ মে, ২০২১, ১১:৩১ সকাল
হালদা নদী পরিদর্শনে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি:বিশ্বের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী পরিদর্শন করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ।তিনি শনিবার (২৯ মে) সকাল ১১টার দিকে কালুরঘাট ব্রিজ থেকে সত্তারঘাট পর্যন্ত হালদার বিভিন্ন পয়েন্ট পরিদর্শন করেন।

এসময় তিনি গড়দুয়ারা ইউনিয়নের মাটির কুয়ায় ডিম থেকে রেণু পরিস্ফুটন এবং আইডিএফ হালদা গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রের হ্যাচারিতে সংগৃহীত ডিম থেকে রেণু উৎপাদন প্রক্রিয়া ঘুরে দেখেন।বিভাগীয় কমিশনারের পরিদর্শন বিষয়ে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রুহুল আমিন বলেন, হালদা নদী পরিদর্শনে এসেছেন বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ স্যার।

তিনি হালদার সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন। হালদা নদীর গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রের হ্যাচারিতে সংগৃহীত ডিম থেকে রেণু উৎপাদন প্রক্রিয়া ঘুরে দেখেন।এ সময় হালদা গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মঞ্জুরুল কিবরিয়া, রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ, জেলা মৎস্য অফিসার ফারহানা লাভলী, সহকারী কমিশনার (ভূমি) শরীফ উল্যাহ, রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ উপস্থিত ছিলেন।

২৪ঘণ্টা/এন এম রানা/কুতুব

Feb2
Feb2