খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

বোয়ালখালীতে সড়ক রক্ষায় পিলায় দিয়ে প্রতিবন্ধকতা!

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৩১ মে, ২০২১, ৫:৪৯ অপরাহ্ণ
বোয়ালখালীতে সড়ক রক্ষায় পিলায় দিয়ে প্রতিবন্ধকতা!

পূজন সেন, বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আলী আহমদ কমিশনার সড়ক সংস্কার শেষে পিলার দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। সড়ক রক্ষায় যানবাহন নিয়ন্ত্রণে এ পিলার দেওয়া হয়েছে বলে জানিয়েছে ঠিকাদারী প্রতিষ্ঠান।

সোমবার (৩১ মে) সরজমিনে দেখা গেছে, বোয়ালখালী পৌর এলাকার পূর্ব গোমদণ্ডী আলী আহমদ কমিশনার সড়কের মুখে পিলার দিয়ে নিয়ন্ত্রণ করা হচ্ছে যানবাহন। এছাড়া এ সড়কের অপর প্রান্ত পোপাদিয়া ইউনিয়নের বাইঘ্যার টেক এলাকায়ও দেওয়া হয়েছে পিলার। ভারী যানবাহন চলাচলের কারণে যেন সড়কের ক্ষতি না হয় পিলার দিয়ে এ ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এ ব্যবস্থার ফলে জরুরী সেবাদানকারী প্রতিষ্ঠানের যান চলাচল বাঁধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানান এলাকাবাসী।

স্থানীয় ফজলুর কবির বলেন, ‘এই সড়কটি পোপাদিয়া, কধুরখীল ও শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সড়কে কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয়, বোয়ালখালী স্টেডিয়ামসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। অগ্নিকা-ের ঘটনায় এ সড়ক দিয়ে দ্রুততার সাথে ফায়ার সার্ভিসের গাড়ি ছুটে যায়। তবে এ প্রতিবন্ধকতার কারণে তা বাধাগ্রস্থ হতে পারে।’

তিনি আরো বলেন, ‘সব ধরনের যানবাহনই এই সড়ক দিয়ে চলাচল করে। কয়েক দিন আগে সড়কের মধ্যে দুটি পিলার দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে, যাতে বড় কোনো গাড়ি এই সড়কে ঢুকতে না পারে। সড়ক তো চলাচলের জন্য। সেই চলাচল বন্ধ করে দিলে মানুষের তো কোনো উপকারে আসবে না। বরং সড়কটি ব্যবহারের জন্য মজবুত ও টেকসই করতে হবে।’

ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী বোরহান উদ্দিন মো.এমরান বলেন, ‘ঠিকাদারী প্রতিষ্ঠানকে সড়ক সংস্কারের জন্য সিকিউরিটি মানি জমা দিতে। সংস্কারের পর ১ বছরের মধ্যে সড়ক ক্ষতিগ্রস্থ হলে তা পুনরায় মেরামত করে দিতে হয়। এছাড়া এ সড়ক দিয়ে ওয়াসা প্রকল্পে যাতায়াতকারী ২০ টনের অধিক ভারী যান চলাচল করে। এসব গাড়ি নিয়ন্ত্রণে এ পিলার দেওয়া হয়েছে। তবে ফায়ার সার্ভিস ও অন্যান্য জরুরী সেবাদানকারী প্রতিষ্ঠানের গাড়ি যাতে চলতে পারে সে ব্যবস্থা রাখা হয়েছে।’

উপজেলার উপ-সহকারী প্রকৌশলী মো.ফারুক জানান, সড়ক সংস্কার নীতিমালায় উপজেলার আভ্যন্তরীন সড়কে ১০ টনের অধিক ভারী যানবাহন নিয়ন্ত্রণের নির্দেশনা রয়েছে। আলী আহমদ কমিশনার সড়কে পিলার দিয়ে যানবাহন নিয়ন্ত্রণের বিষয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান উপজেলা প্রকৌশল অধিপ্তরকে জানায়নি।

প্রসঙ্গত চলতি বছরের জানুয়ারী মাসের উপজেলা আইন শৃঙ্খলার সভায়, উপজেলার আভ্যন্তরীন সড়কে স্থাপিত প্রতিবন্ধকতা সৃষ্টিকারী খুঁটি তুলে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো এবং সভায় এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা প্রকৌশলী ও বোয়ালখালী থানাকে বলা হয়।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…