মানবতার বাতিঘর সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৯ জুন, ২০২১, ৮:৫৮ রাত
মানবতার বাতিঘর সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট

রাউজান প্রতিনিধি:রাউজানে তিন হতদরিদ্রকে শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট কতৃক গৃহনির্মাণ সহায়তা, চিকিৎসা সহায়তার চেক প্রদান করা হয়। বুধবার বিকালে রাউজান উপজেলার নোয়াজিষপুর ইউনিয়ন পরিষদে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সহায়তার চেক তাদের হাতে হস্তান্তর স্থানীয় চেয়ারম্যান লায়ন.এম সরোর্য়াদী সিকদার। এসময়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সুবিধাবঞ্চিত হতদরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে বহুমুখী কাজ করে যাচ্ছেন শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট।

এ ট্রাস্ট অসহায় কর্মহীনদের কর্মসংস্থান সৃষ্টি, ঝরেপড়া শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো, চিকিৎসা-বিবাহ ও গৃহ নির্মাণ খাতে আপৎকালীন সহায়তা প্রদান, দারিদ্র্য বিমোচন ও মানব সম্পদ উন্নয়নে কার্যকর পরিকল্পনা গ্রহণ করে মানবতার বাতিঘরে পরিণত হয়েছে। এ ট্রাস্ট দেশ ও মানবতার সেবায় উজ্জল দৃষ্টান্ত। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, রাঙ্গুনিয়া ও রাঙ্গামাটি জেলার সমন্বয়কারী মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম চৌধুরী,নোয়াজিষপুর ইউনিয়ন শাখার সাবেক সভাপতি তাঁজউদ্দীন খাঁন সোলেমান,কাজী হেলাল উদ্দীন,সেলিমুল হক রুবেল,দীল মোহাম্মদ,সাধারণ সম্পাদক সৈয়দ তসলিম উদ্দীন,কাজী আরমান গণি,মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী অনেকেই।

২৪ঘণ্টা/এন এম রানা

Feb2
Feb2