নগর পরিকল্পনাবিদ আলী আশরাফের নাগরিক স্মরণ সভা কমিটি গঠিত
ফটিকছড়ি প্রতিনিধি:
সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপচার্য, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চট্টগ্রাম কেন্দ্রের সাবেক চেয়ারম্যান, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য ও অনারারী ডিরেক্টর রোটারিয়ান নগর পরিকল্পনাবিদ অধ্যাপক প্রকৌশলী এম আলী আশরাফ স্মরণে নাগরিক স্মরণসভা প্রস্তুতি কমিটি গঠন উপলক্ষে এক সভা গত শুক্রবার সকাল ১০ ঘটিকায় ফটিকছড়ি মোহাম্মদ তকিরহাটস্থ সামাজিক সংগঠন নবারুণ পাঠাগার ভবনে জাফতনগর ইউপির প্রাক্তন চেয়ারম্যান মো. আবদুল মন্নান চৌধুরীর সভাপতিত্বে সাবেক চাকসু সদস্য হোসেন শহীদ মুফতির সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সভায় নীতি নির্ধারনী বক্তব্য রাখেন, এম ওবাইদুল আকবর চৌধুরী, শিক্ষাবিদ এম আবদুল হামিদ, এস এম জাকারিয়া, অধ্যাপক মোর্শেদুল করিম চৌধুরী, অধ্যাপক হুমায়ূন কবির চৌধুরী, প্রকৌশলী এম আবু সোহেল,প্রকৌশলী সাবু বড়ুয়া, প্রকৌশলী আরিফুল হক, সাবেক চবি ছাত্রনেতা মনসুর আহমদ, লায়ন মোঃ শফিউল আলম, আবু তাহের জসিম, প্যানেল চেয়ারম্যান টুবলু বড়ুয়া, অভিযাত্রিক সভাপতি ইঞ্জি. ওসমান গণি, নবারুণ সভাপতি এম শফিউল আজম, খোরশেদুল আলম চৌধুরী, কাজী মোঃ সেলিম, মোঃআফাজ উদ্দিন, খোরশেদ আলম প্রমুখ।
এই স্মরণসভা মরহুমের গ্রামের বাড়ী ফটিকছড়ির তকিরহাটে অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়। সভায় বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির উপচার্য অধ্যাপক ড. এ এফ এম আওরঙ্গজেব চেয়ারম্যান, সাবেক চাকসু সদস্য ও শিক্ষানুরাগী জনাব হোসেন শহীদ মুফতিকে সদস্য সচিব, যথাক্রমে এস এম জাকারিয়া, এম ওবাইদুল আকবর চৌধুরী, এড. সরওয়ার কামাল, অধ্যাপক মোর্শেদুল করিম চৌধুরী, অধ্যাপক হুমায়ূন কবির চৌধুরীকে কো-চেয়ারম্যান করে ৫১ সদস্য বিশিষ্ট নাগরিক স্মরণসভা প্রস্তুতি কমিটি গঠন করা হয়।
এবং স্মরণসভা সুষ্ঠু ভাবে অনুষ্ঠানের নিমিত্তে ৪টি উপকমিটি (অর্থ, প্রচার, গ্রন্থনা ও প্রকাশনা, অভ্যার্থনা ও ব্যবস্থাপনা) গঠন করা হয়। সভায় অধ্যাপক আলী আশরাফ স্মরণে একটি স্মারকগ্রন্থ প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়। মরহুমের সকল সহকর্মী, বন্ধু, গুণগ্রাহী ও নাগরিক সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিদের স্মৃতিচারণ লেখা এই স্মারকগ্রন্থে প্রকাশ করা হবে। আগ্রহী শুভার্থী ও লেখকদের নিম্নোক্ত মোবাইল, ই-মেইলে যোগাযোগের জন্য অনুরোধ করা যাচ্ছে। এম ওবাইদুল আকবর চৌধুরী—০১৮১৯৬২৩৫২৭, ই-মেইল আইডি—obaidulakbar41@gmail.com ইঞ্জিনিয়ার এম আবু সোহেল—০১৮১৯৬১১৮০৮
২৪ঘণ্টা/রানা


আপনার মতামত লিখুন