বিদায়ী সংবর্ধনায় ফুলেল শুভেচ্ছায় শিক্ত সীতাকুণ্ড ইউএনও মিল্টন রায়
কামরুল ইসলাম দুলু,সীতাকুণ্ড প্রতিনিধি:
সীতাকুণ্ড উপজেলার বিদায়ী নির্বাহী কর্মকর্তা মিল্টন রায়কে সংবর্ধনা দেওয়া হয়েছে। রবিবার দুপুরে উপজেলার অডিটোরিয়ামে সীতাকুণ্ড সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে উক্ত সংবর্ধনার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম বলেন, দায়িত্ব পালনকালীন সময়ে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারী, রাজনৈতিক মহল, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুধিজন, আলেম-উলামাসহ সর্বস্তরের মানুষের অকুণ্ঠ ভালোবাসা আর সহযোগিতা অর্জন করেছেন তিনি।
তাকে সীতাকুণ্ডবাসী আজীবন স্বরণ রাখবেন। পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলমের সভাপতিত্বে ও জাহাঙ্গীর ভূঁইয়ার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন নবাগত ইউএনও মো.শাহাদাত হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মো. রাশেদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আলাউদ্দিন ছাবেরী, মহিলা ভাইস চেয়ারম্যান জয়নব বিবি জলি,সীতাকুণ্ড প্রেস ক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী,উপজেলা প্রকৌশলী গোলাম মোস্তফা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ, শংকর মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী তপনানন্দ গিরি মহারাজ,
, ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন, চেয়ারম্যান মো. শওকত আলী জাহাঙ্গীর, নুরুল মোস্তফা খাজা, পৌর কাউন্সিলর জুলফিকার আলী মাসুদ শামীম, পৌর ব্যবসায়ী সমিতির সভাপতি রেজাউল করিম বাহার, সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেন, শিক্ষক দিপক কান্তি ভট্টাচার্য্য ও আবু বক্কর, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. শিহাব উদ্দিন, সাধারণ সম্পাদক এসএম জিলানীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে গাউছিয়া কমিটি বাংলাদেশ সীতাকুণ্ড উপজেলা শাখার পক্ষ থেকেও নবাগত ইউএনও ও বিদায়ী ইউএনওকে সংবর্ধনা দেওয়া হয়। দায়িত্ব পালনকালীন সময়ের স্মৃতিচারণ করতে গিয়ে বিদায়ী ইউএনও মিল্টন রায় বলেন, সীতাকুণ্ড উপজেলা একটি ব্যতিক্রম উপজেলা, প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ এই উপজেলার এক পাশে পাহাড় আরেক পাশে সমুদ্র। এখানকার মানুষ অত্যন্ত সহজ-সরল প্রকৃতির এবং প্রশাসনের কাজে তারা সহযোগিতা করতে সদা প্রস্তুত।
২৪তিনি বলেন, সরকারি চাকরি করলে স্টেশন বদল হবে, এটাই স্বাভাবিক নিয়ম। দায়িত্ব পালনকালে জনগণের কল্যাণে কাজ করলে, ভালো কাজের স্বীকৃতিসরূপ জনগণ তাকে কখনও ভোলে না। এতে সরকারও ভালো কাজের মূল্যয়ন করে এবং তাদের পদোন্নতিও হয় ভালো। অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় শিক্ত হন তিনি।
২৪ঘণ্টা/রানা /দুলু


আপনার মতামত লিখুন