হাটহাজারীতে চলন্ত বাসের ছাদ থেকে পড়ে নিহত ১
ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১৫ জুন, ২০২১, ১১:১০ রাত
হাটহাজারী প্রতিনিধি:
হাটহাজারীতে রাঙ্গামাটিগামী একটি চলন্ত বাসের ছাদ থেকে পড়ে মোঃ হানিফ ( ২৫) নামে বাস হেল্পারের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ( ১৫ জুন) সকাল ৯ টার দিকে চট্টগ্রাম- রাঙ্গামাটি মহাসড়কের হাটহাজারী লালিয়ারহাট এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতের ঠিকানা পাওয়া যায়নি।প্রত্যক্ষদর্শীরা জানান, ‘মদিনার পথে’ নামের বাসটি (জ- ১১-০০৯৯) রাঙামাটি যাওয়ার পথে লালিয়ারহাট আসলে বাসের হেলপার মালামাল দেখতে বাসের উপরে উঠেন। এসময় দুর্ঘটনাবসত সে নিচে পড়ে যায়। আমরা তাকে মেডিকেলে নিয়ে যায়, কিন্তু বাঁচানো গেল না।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, হানিফ নামে এক বাস হেলপারকে গুরুতর আহত অবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে হাসপাতালে আনা হয়। এরপর কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
২৪ঘণ্টা/রানা/পারভেজ



আপনার মতামত লিখুন