রাউজানে জাতীয় দৈনিক আজকের পত্রিকার উদ্বোধন উপলক্ষে মোড়ক উন্মোচন অনুষ্টান
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :
দেশের সাড়া জাগানো জাতীয় দৈনিক আজকের পত্রিকার উদ্বোধনী সংখ্যার মোড়ক উন্মোচন ও কেক কেটে পত্রিকার উদ্বোধন করা হয়। রবিবার (২৭ জুন) দুপুর ১ টায় রাউজান পৌরসভার কনফারেন্স কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। আজকের পত্রিকার রাউজান প্রতিনিধি, সাংবাদিক মো. আরফাত হোসাইনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন, রাউজান সদর ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, পৌর কাউন্সিলর জানে আলম জনি, শওকত হাসান, রাউজান প্রেসক্লাবের সহ সভাপতি নেজাম উদ্দিন রানা, যুগ্ন সম্পাদক রমজান আলী, অর্থ সম্পাদক হাবিবুর রহমান, সাংবাদিক সাজ্জাদ হোসেন, যুবলীগ নেতা কাজী রাশেদ, আবু সালেক, মো. সাবের হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু, সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম। উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা আরমান সিকদার, ফয়সাল মাহমুদ, নাছির উদ্দিন, মো. তারেক, বেলাল হোসেন সিফাত, এরশাদ, আরিফ, অন্তরসহ অনেকে।
অনুষ্ঠানে বক্তারা, আজকের পত্রিকা আগামি দিনে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে পাঠকদের আস্থা অর্জন করবে।
২৪ঘণ্টা/নিজাম



আপনার মতামত লিখুন