রাউজান প্রেস ক্লাব ও রাউজান বার্তার প্রধান কার্যালয়ের শুভ উদ্বোধন
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :
রাউজান প্রেস ক্লাব ও রাউজান বার্তা অনলাইন নিউজ পোর্টালের প্রধান কার্যালয় উদ্বোধনী অনুষ্টান ১ জুলাই বৃহস্পতিবার সকালে অনুষ্টিত হয়। উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ ।
চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কের পাশে রাউজান পৌরসভার ৮নং ওয়ার্ডের জলিল নগর বাস ষ্টেশনের পশ্চিম পাশে কাজী প্লাজা ভবনের ২য় তলায় স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত পরিসরে আয়োজিত অনুষ্টানে রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলমের সভাপতিত্বেবিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রাঙ্গামাটি মোটর মালিক সমিতি ও রাউজান জলিল নগর বাস ষ্টেশন ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি আলহাজ্ব সৈয়দ হোসেন কোম্পানী, যুবলীগ নেতা আবু সালেক। সাধারণ সম্পাদক গাজী জয়নাল আবেদীন জুবায়েরের সঞ্চলনায় অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি মীর আসলাম, জাহেদুল আলম, প্রদীপ শীল, এম বেলাল উদ্দিন, তৈয়ব চৌধুরী, সংগঠনের সহ সভাপতি নেজাম উদ্দিন রানা, শাহেদুর রহমান মোরশেদ, সাবেক সাধারন সম্পাদক এস এম ইউছুপ উদ্দিন, রাউজান প্রেস ক্লাবের যুগ্ন সম্পাদক রমজান আলী, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন হাবিবি, অর্থ সম্পাদক হাবিবুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল ইসলাম বাবু, ব্যবসায়ী । অনুষ্টানে প্রধান অতিথি রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ তার বক্তব্যে বলেন, সাংবাদিকদের কল্যানে সকল প্রকার সহায়তা প্রদান করা হবে ।
২৪ঘণ্টা /নিজাম


আপনার মতামত লিখুন