রাউজানে লকডাউনের প্রথম দিনে প্রশাসনের কড়াকড়ি, সড়ক ছিল ফাঁকা
নেজাম উদ্দিন রানা,রাউজান(চট্টগ্রাম):
করোনা ভাইরাসের প্রার্দুভাব বেড়ে যাওয়ায় সরকার ঘোষিত কঠোর লকডাউনের প্রথম দিনে কঠোর অবস্থানে ছিল রাউজান উপজেলা প্রশাসন ও থানা পুলিশ। বৃহস্পতিবার ভোর থেকে উপজেলার দুই ব্যস্ততম সড়ক চট্টগ্রাম-রাঙ্গামাটি ও চট্টগ্রাম-কাপ্তাই সড়ক সহ বিভিন্নস্থানে প্রশাসনের কড়াকড়ির কারণে সড়ক ছিল একদম ফাঁকা। রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ লকডাউন কার্যকর করতে বিভিন্নস্থানে অবস্থান নেন।
এছাড়া রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল হারুনের নেতৃত্বে রাউজান থানা পুলিশের একাধিক টিম বিভিন্নস্থানে টহলরত ছিল। পুলিশের পাশাপাশি র্যাবের একটি টিম সড়কে টহলরত থাকায় প্রয়োজন ছাড়া বের হয়নি মানুষ। কড়া লকডাউন চলাকালে রাউজানের বিভিন্ন এলাকার সড়কগুলোতে চিকিৎসক, অসুস্থ ব্যক্তি, স্বাস্থ্যকর্মী, ঔষধ, খাদ্য পরিবহন কাজে নিয়োজিত যানবাহন ও রিক্সা ব্যতিত কোন যান বাহন চলাচল করেনি । লকডাউন চলাকালে রাউজানে কাচাঁ বাজার , ঔষধের দোকান, খাদ্য দোকান, খোলা ছিল, হোটেল রেস্তোরা খোলা রেখে পার্শেল বিক্রয় করা হলে ও দোকানে কোন কেনাকাটা করেনি । রাউজানের বিভিন্ন এলাকার হাট বাজার, ষ্টেশন, অলি গলিতে জনগনের চলাচল ছিল কম। অপরদিকে রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতীশ দর্শী চাকমার নেতৃত্বে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা দক্ষিন রাউজানে চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়ক সহ দক্ষিন রাউজানের বিভিন্নস্থানে টইল দেয়।
২৪ঘণ্টা /রাসেল


আপনার মতামত লিখুন