খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

আনোয়ারায় ২ সংবাদকর্মীর উপর কিশোর গ্যাংয়ের সন্ত্রাসী হামলা, প্রেস ক্লাবের তীব্র নিন্দা

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৫ জুলাই, ২০২১, ৯:০৪ অপরাহ্ণ
আনোয়ারায় ২ সংবাদকর্মীর উপর কিশোর গ্যাংয়ের সন্ত্রাসী হামলা, প্রেস ক্লাবের তীব্র নিন্দা

আনোয়ারা(চট্টগ্রাম)প্রতিনিধিঃঃ আনোয়ারা উপজেলায় মাদক ও জুয়ার বিরুদ্ধে সংবাদ প্রকাশের জের ধরে দৈনিক আজকালের খবরের আনোয়ারা প্রতিনিধি জাহিদ হাসান ও চট্টগ্রাম নিউজের আনোয়ারা প্রতিনিধি রিয়াদ হোসেনের উপর অতর্কিতভাবে সন্ত্রাসী হামলা চালিয়েছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। সোমবার দুপুর আড়াইটার দিকে উপজেলার হাইলধর ডা: জসিমের এবাদাত খানার সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, সোমবার দুপুরের দিকে সংবাদকর্মী জাহিদ হাসান ও রিয়াদ হোসেন হেঁটে হেঁটে বাড়ি যাওয়ার পথে হাইলধর ডাক্তার জসিমের এবাদতখানার সামনে পৌঁছালে পিছন থেকে হঠাৎ করে স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্যরা অর্তকিতভাবে সন্ত্রাসী হামলা চালায়। হামলায় নেতৃত্ব দেয় হাইলধর গ্রামের মোঃ আনোয়ারের ছেলে কিশোর গ্যাংয়ের সদস্য মোঃ ওসমান ও আবদুর রহমানের ছেলে মোঃ রিদুয়ান। হামলার সময় রিদুয়ান বলতে থাকে তুই সমাজের এত কিছু নিয়ে কিসের লেখালেখি করস, জুয়ার বিরুদ্ধে লেখোস, তুই কত বড় সাংবাদিক আমরা দেখে নেবো। ঘটনাস্থল থেকে আহত সংবাদকর্মীদের উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আনোয়ারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন আহত সংবাদকর্মী জাহিদ হাসান।

এ বিষয়ে আজকালের খবরের আনোয়ারা প্রতিনিধি জাহিদ হাসান বলেন, কিছুদিন আগে আমি এলাকার মাদক ও জুয়া নিয়ে নিউজ করেছি। তখন থেকে তারা আমার উপর ক্ষিপ্ত হয় এবং বিভিন্ন সময় হুমকি দেয়।

এদিকে সংবাদ কর্মীদের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন আনোয়ারা প্রেস ক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক আব্দুল নুর চৌধুরী ও সাধারণ সম্পাদক এস এম সালাহ্উদ্দীন। তারা প্রশাসনের প্রতি সাংবাদিকদের উপর অতর্কিত হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির আওতায় আনার জোর দাবি জানান।

এ বিষয়ে আনোয়ারা থানার ওসি তদন্ত সৈয়দ ওমর বলেন, হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

২৪ ঘণ্টা/জাবেদুল

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…